ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার সন্ধ্যায় ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেবড়িয়া এলাকায় বিজেপির মাইকের আওয়াজে সভা করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঞ্চ থেকে নেমে চলে গেলেন তৃণমূল নেত্রী। শুভেন্দুর(Suvendu) সভার মাইকের আওয়াজে বাধ্য হলেন বক্তব্য না রেখে ফিরে যেতে। একে কেন্দ্র করে তো মূল উত্তেজনা সৃষ্টি হয় চক্রবেড়িয়া রোডে। জানা গেছে ভবানীপুর বিধানসভা ৭০ নম্বর ওয়ার্ডের শনিবার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। তার থেকে কিছু দূরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল। শনিবার সন্ধ্যায় যখন সভাস্থলে পৌঁছন তৃণমূল নেত্রী ,তখন সভাস্থলের কাছে বিজেপির সভার মাইক উচ্চস্বরে বাজতে শুরু করে । ক্ষুব্ধ হন তৃণমূল নেত্রী।

মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন সভা করার জন্য আমি সব রকম অনুমতি নিয়েছি। তারপরেও এদের আচরণ দেখুন। জোর করে বাংলা দখলের জন্য এরা যা করছে তা ঠিক নয়। এক মাস তো আমি বাংলার বাকি আসানগুলোতে প্রচার করেছি ।তারপরেও এরকম আচরণ করলে আমাকে আইনি পদক্ষেপ করতে হবে। সামনে চিৎকার করছে যাতে আমি এই সভা করতে না পারি। এটাকে বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা । আমাকে ক্ষমা করবেন। আমি এই সভা করতে পারবো না। এটা খুব অপমানজনক। এই অসভ্যতামি আমি করতে পারবো না। রবিবার এখানে আমি মিছিল করে দেবো। যদি পারেন ভোটটা আমাকে দেবেন ।

কিন্তু এই অপমানের জবাবে আপনাদের ভোট দিতে হবে। এই ঘটনা কে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের মুখোমুখি স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। কলকাতা পুলিশের বিশাল ফোর্স পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু ভবানীপুর থানায় গিয়ে সভা করতে না পারায় অভিযোগ দায়ের করেন। এর আগে ভবানীপুর কেন্দ্রের কলিন্স স্ট্রীটে কমিশনের রিটার্নিং অফিসার অনুমতি না দেওয়ায় স্ট্রিট কর্নার না করে চা খেয়ে চেয়ারে বসে জনসংযোগ সেরে ফিরে গিয়েছিলেন। এরপর অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বিভিন্ন আবাসনে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে জনসংযোগ করেন।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের