ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের কালীঘাট থানার ওসিকে বদলি করল কমিশন। এর আগে গত ২৯ মার্চ কালীঘাট থানার ওসিকে বদলি করা হয়েছিল। ওই থানার ওসির দায়িত্বে আনা হয়েছিল গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর উৎপল ঘোষকে। কিন্তু এক মাসের মধ্যেই সেই ইন্সপেক্টরকে সরিয়ে দিল কমিশন। তার জায়গায় নতুন কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হল গৌতম দাসকে(Goutam Das)। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে ওই ইন্সপেক্টরকে কালীঘাট থানার নতুন ওসি পদের দায়িত্ব দেওয়া হল। সূত্রের খবর, এই ইন্সপেক্টরের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ রয়েছে। তাই তাঁকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছিল এর আগে। একইসঙ্গে কালীঘাট থানার অতিরিক্ত ওসিকেও(Add OC) বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উত্তম পাইককে কালীঘাট থানার অতিরিক্ত ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে।

এর পাশাপাশি আলিপুর ও উল্টোডাঙ্গা মহিলা থানার ওসিকেও বদলি করা হয়েছে। আলিপুর থানার নতুন ওসি হয়েছেন সুব্রত পাণ্ডে। উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এতদিন তিনি আলিপুর থানার অতিরিক্ত ওসি ছিলেন। কালীঘাট থানা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে। আগামী 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগে ভবানীপুর কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো কারণে অবনতি না হয় তার জন্য এই রদবদল ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা ও শুভেন্দু নির্বাচনী লড়াইয়ে। এবছর ফের ভবানীপুরে দুজনে মুখোমুখি হয়েছেন। ভোটের তিনদিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থানীয় থানার ওসি ও অতিরিক্ত ওসিদের কমিশন বদলি করায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কলকাতা পুলিশ মহলে। ভোটের সময় আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয়, নজরদারি যাতে জোরদার থাকে তার জন্য এই ধরনের রদবদল বারবার ঘটাচ্ছে কমিশন।

দিন দুয়েক আগে হিঙ্গলগঞ্জ থানার ওসিকে বদলি করেছে কমিশন। রাজ্যের নির্বাচন ঘোষণার পর থেকেই একাধিক আমলা ও আইপিএসদে’র রদবদল ঘটানো হয়েছে। ভোট ঘোষণা দিন মধ্যরাত থেকে এই রদবদলের পর্ব শুরু হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিকদেরও একাধিক পথ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। যাদেরকে বিভিন্ন পদ থেকে অপারেশন করা হয়েছে তাদেরকে এই রাজ্যের নির্বাচনে কোথাও যাতে যুক্ত না থাকে সেই ব্যাপারেও কড়া নির্দেশ দিয়েছে কমিশন। এবার ভোটের ঠিক ৭২ ঘণ্টার আগে কলকাতা পুলিশের কালীঘাট থানার(Kalighat P.S.) ওসি এবং অতিরিক্ত ওসিকে বদলি করল কমিশন।

স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

নর্দমা থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডানকুনিতে

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের

বৃষ্টিতে ভাসছে জগাছা, জলবন্দি এলাকায় দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস রুদ্রনীলের

জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনিজুয়েলা, চিন্তা বাড়ল ভারতের!

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা

খাঁটি বাঙালি পদ্ধতিতে ‘মোচার ঘণ্ট’ রাঁধতে চান? জেনে নিন রেসিপি