বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার তৃণমূলের হয়ে কলকাতায় প্রচারে আসেন অরবিন্দ কেজরিওয়াল। বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুনাল ঘোষের সমর্থনে প্রচারে এসে অরবিন্দ কেজরিওয়াল(Arbind Kejiriwal) প্রশ্ন তোলেন এখানে আপনারা কি সবাই জঙ্গি? যে এত সাঁজোয়া গাড়ি ,সেনাবাহিনীর জওয়ান আনা হয়েছে? দেশ বাঁচানোর ভোট বলে অরবিন্দের দাবি, বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে। বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি ও কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বাংলায় তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন অরবিন্দ। বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুনাল ঘোষের(TMC Candidate Kunal Ghosh) নির্বাচনী জনসভা এসে অরবিন্দ বলেন, ‘আমি অল্প অল্প বাংলা বলতে পারি’ ।

যা শুনে সবাই উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে অরবিন্দ বলেন, বাংলার বিজেপির বিরুদ্ধে যে লড়াই চলছে তা গোটা দেশ নজরে রাখছে। কেন্দ্রীয় বাহিনী মোতার নিয়োগ প্রশ্ন তোলেন তিনি । অরবিন্দের প্রশ্ন, “আপনারা কি সন্ত্রাসবাদী ,যে এত বাহিনী এখানে পাঠানো হয়েছে?”ভোটের তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ।এর মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা হয়েছে। আপনার নাম কেটে গেলে আপনাকে ভারতীয় নয় বলবে। তাই এই ভোট গণতন্ত্র বাঁচানোর লড়াই। অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Sha) তীব্রভাবে আক্রমণ করেন। তিনি দাবি করেন, ওদের জনপ্রিয়তা কমছে এবং কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বিরোধীদের চাপে রাখার চেষ্টা করছে।

নিজের জেল যাত্রার প্রসঙ্গ টেনে কেজরিওয়ালের দাবি, তাঁর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তা মিথ্যা ছিল। তিনি আরো অভিযোগ করেন বিজেপি ক্ষমতায় এলে বাংলায় উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে মানুষের আর্থিক সুবিধা কেড়ে নেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে প্রশংসা করে তিনি বলেন, “দিদি কিলোমিটার এর পর কিলোমিটার হাটছে। লড়াই চালিয়ে যাচ্ছেন।” নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, এত কিছুর পরেও যদি বিজেপি হেরে যায় তাহলে কি মোদিজি ইস্তফা দেবেন? অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল