‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করে না তৃণমূল। সকলকেই ভালবাসে। ক্যামাক স্ট্রিট থেকে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ওরা পক্ষপাতদুষ্ট। ক্যামাক স্ট্রিটের জনসভা থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। এদিন তিনি বলেছেন, যত উৎসব হবে, সব ব্যবসায়ীদের আয় বাড়বে। বাংলায় কোনও ভেদাভেদ হয় না। বিজেপি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করে, সেইভাবে তৃণমূল ভেদাভেদে বিশ্বাস করেনা।

পুলিশে রদবদল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এখন বিজেপির লোক নিয়ে আসা হচ্ছে। আগেও সেই অভিযোগ তুলেছিলেন তিনি। এদিন জিএসটি নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। বলেছেন, বাংলার সরকার মানুষের জন্য কাজ করেছে। সস্তায় চিকিৎসা পাওয়া যায় এসএসকেএমে। কেন্দ্র কী করে? শুধু জিএসটির মাধ্যমে ছিনিয়ে নেয়। মানুষকে ভরসা রাখার কথা বলেছেন তিনি। ১৪ বছরের প্রসঙ্গ তুলে এনেছেন তিনি। কলকাতায় প্রচারে এসে কলকাতাকে বস্তির শহর বলে অপমান করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অপমানের কটাক্ষ করেছেন তিনি। এই প্রসঙ্গে বলেছেন, বাংলাতে গরিবদেরও থাকার অধিকার রয়েছে। পহেলগাঁওতে হামলার সময় সাঁজোয়া গাড়ি পাঠানো হয়নি কেন? প্রশ্ন তুললেন তিনি। বাংলাতে কেন পাঠানো হচ্ছে? তাঁর অভিযোগ, লোডশেডিং করে কম্বল মুড়ি দিয়ে ইভিএম লুট করতে যাচ্ছে। তৃণমূলকর্মীরা যেন এদিকে নজর রাখে।  

দ্বিতীয় তথা শেষদফা ভোটের আগে শেষ রবিবারে জমজমাট প্রচারে সব পক্ষ। উত্তর কলকাতায় যখন রোড শো করছেন প্রধানমন্ত্রী। তখন দক্ষিণ কলকাতায় নিজের কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে