আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: উত্তর-পূর্ব ঝাড়খণ্ডের উপর ৯০০ মিটার উচ্চতায় ঘূর্ণাবর্ত। সঙ্গে ১২.৬ কিমি উচ্চতায় ১৫০ কিমি/ঘণ্টা গতির জেট স্ট্রিম এবং ৩.১ কিমি উচ্চতায় একটি পশ্চিমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে সঙ্গে জন্ম নিচ্ছে বজ্রগর্ভ মেঘের। সেই কারণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্য়াপক ঝড় বৃষ্টি হচ্ছে। একই কারণে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে বাংলাদেশজুড়ে। দেশটিতে কালবৈশাখী ও বজ্রপাতের দাপটে ঘটছে প্রাণহানি। গতকাল, রবিবারই শুধু সাত জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য।

আরও পডুন: কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, পঞ্চগড়, জামালপুর, নাটোর ও ঠাকুরগাঁওয়ে বজ্রপাতের জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরাঞ্চলের ছয়টি জেলাতেই ১১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গাইবান্ধাতে। এই জেলার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় মোট চারজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জে বজ্রপাতে মুহাম্মদ ফুয়াদ চৌধুরী (৩৩), মুহাম্মদ রাফি চৌধুরী (১১) ও মুহাম্মদ মিজানুর রহমান (২০) ঘটনাস্থলেই মারা যান। জখম হন আরও ১। এছাড়া সাঘাটা উপজেলায় নম্বার আলি (৬৫) নামে এক বৃদ্ধ বজ্রপাতে নিহত হন।

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা মাঠে চাযের কাজ করছিলেন বলে জানা গিয়েছে। জামালপুরের মেলান্দহ ও সদর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মেলান্দহ উপজেলায় রান্নাঘরে কাজ করার সময়ে মর্জিনা বেগম (২২) নামে এক গৃহবধূ মারা যান। একই দিনে সদর উপজেলার চর যথার্থপুর গ্রামে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে হাসমত আলী হাসু (৪৫) নামের একজনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বগুড়ার গাবতলীতে মাঠে গবাদি পশু আনতে গিয়ে বজ্রপাতে সুমন হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পঞ্চগড়ের আটোয়ারীতে চা-বাগানে কাজ করার সময় সোহরাওয়ার্দী (৪০) নামে এক দিনমজুর মারা যান। নাটোরের সিংড়ায় চাষের কাজের শেষে ঘরে ফেরার পথে বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ