আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রযুক্তির ভবিষ্যৎ বদল, গুগলে এখন ৭৫ শতাংশ কোড লিখছে এআই

 

নিজস্ব প্রতিনিধিঃ  কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দৈনন্দিন কাজের ধরন বদলে দিয়েছে।  প্রযুক্তিগত দিক থেকে  বিশ্বের অন্যতম বড় সংস্থা  গুগল এমনই এক তথ্য সামনে এনেছে । এই সংস্থার প্রধান সুন্দর পিচাই জানিয়েছেন, বর্তমানে গুগলের তৈরি করা কোডের প্রায় ৭৫ শতাংশই এআই এর মাধ্যমে লেখা হচ্ছে। পরবর্তীতে যদিও সেই কোড যাচাই ও অনুমোদন করছেন ইঞ্জিনিয়াররা। মাইক্রোসফট,মেটার মতো সংস্থাগুলিও এ আই   ভিত্তিক কোডিং ব্যবস্থাকে ব্যাবহার করতে শুরু করেছে । ফলে আগামী দিনে সফটওয়্যার তৈরির পদ্ধতিতে বড়ো পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা।

এই পরিসংখ্যান শুধু একটি সংখ্যা নয়,এটি প্রযুক্তি শিল্পে এক বড় পরিবর্তনের প্রতিচ্ছবি। কয়েক বছর আগেও যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট পুরোপুরি মানব  দক্ষতার উপর নির্ভরশীল ছিল, এখন সেখানে এআই  হয়ে উঠছে প্রধান সহকারী, কখনও কখনও প্রধান নির্মাতাও। গুগলের দাবি, গত বছরের তুলনায় এআই নির্ভর কোডিংয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে এই হার ছিল অনেক কম, পরে তা ৫০ শতাংশে পৌঁছয়, আর এখন তা ৭৫ শতাংশ ছুঁয়েছে। গুগলের সর্বময় প্রধান সুন্দর পিচাই জানিয়েছেন, গুগল এখন ‘এজেন্টিক ওয়ার্কফ্লো’ এর দিকে এগোচ্ছে। অর্থাৎ, শুধুমাত্র মানুষের নির্দেশ পালন নয় এ আই নিজে থেকেই জটিল কাজের বিভিন্ন ধাপ বিশ্লেষণ করে সমাধানের পথ তৈরি করতে পারছে। সম্প্রতি একটি জটিল কোড মাইগ্রেশন প্রজেক্টে এআই ও মানব ইঞ্জিনিয়ার একসঙ্গে কাজ করে সেই কাজ আগের তুলনায় ছ’গুণ দ্রুত শেষ করেছে বলে জানিয়েছে সংস্থা।

এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে জেমিনি, গুগলের নিজস্ব  এই এআই  মডেল, যা এখন সংস্থার কোডিং থেকে শুরু করে ডকুমেন্টেশন, ডেভেলপমেন্ট টুলস, এমনকি জটিল সফটওয়্যার অবকাঠামো পরিচালনার কাজেও ব্যবহৃত হচ্ছে। গুগলের কর্মীদের দৈনন্দিন কাজের একটি বড় অংশে এখন এআই  অপরিহার্য হয়ে উঠেছে। তবে প্রশ্ন উঠছে এতে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি সংকটে পড়বে? বিশেষজ্ঞদের একাংশের মতে, পুরোপুরি নয়। তার  কারণ এআই  কোড লিখতে পারলেও, তার গুণমান যাচাই, নিরাপত্তা নিশ্চিত করা, বাস্তব সমস্যার উপযোগী করে তোলা এবং সৃজনশীল সমাধান বের করা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব এখনও মানুষের হাতেই। শুধু গুগলই নয়, প্রযুক্তিগত  বিশ্বের অন্যান্য বড় সংস্থাও এই  একই পথে হাঁটছে।

Published by:

Share Link:

More Releted News:

জুকারবার্গের মেটা-য় ১৪ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল AI

ঠাকুরবাড়ির হেঁশেলের নিরামিষ পদ ‘মরিচ ঝোল’, গরমে পেট ঠান্ডা রাখার সহজ রেসিপি

গন্তব্য নয়, পথই আকর্ষণ রেলভ্রমণে মুগ্ধ করবে বিশ্বের এই  ১০টি সেরা দেশ

চুলে রং করলে কি লিভারের ক্ষতি হয়? জানুন বিশেষজ্ঞরা কী বলছে…

কম তেলেই বানান সুস্বাদু রুই মাছের পাতলা ঝোল, রইল সহজ রেসিপি

ভারতের কোন শহর প্যাঁড়ার জন্য সবচেয়ে বিখ্যাত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ