আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেষ দফার ভোটের আগে নজরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, হস্টেলে ছানবিনের নির্দেশ কমিশনের

নিজস্ব প্রতিনিধি:‌ দ্বিতীয় দফার ভোট হতে আর মাঝে একদিন বাকি। এই আবহে আবার সংবাদের শিরোনামে উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম করেই দু’‌দিন আগে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা কড়া জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আগামী বুধবারের হাইভোল্টেজ নির্বাচনের আগে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে কলকাতা এবং শহরতলির ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেল ও আবাসে ‘সুপার চেকিং’ করার ফরমান জারি করেছে নির্বাচন কমিশন। এই তালিকার শীর্ষে রয়েছে যাদবপুর এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলি।

এদিকে কদিন আগে নির্বাচনী জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে নানা কাণ্ডকারখানা হয় বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি তখন বলেছিলেন, ‘‌যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এখন হুমকি দেওয়ার সংস্কৃতি চলছে। দেওয়াল জুড়ে লেখা হচ্ছে দেশবিরোধী নানা স্লোগান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সাধারণ ছাত্রদের জোর করে মিছিলে হাঁটতে বাধ্য করা হচ্ছে। সেখানে পঠনপাঠনের পরিবেশ নেই বললেই চলে। আমরা এই গৌরবময় বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে চাই। যে সরকার নিজের রাজ্যের অন্যতম সেরা একটি শিক্ষাকেন্দ্র রক্ষা করতে পারে না, তারা গোটা রাজ্যকে কীভাবে রক্ষা করবে?’‌ এই বক্তব্যের পরই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা কড়া জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া আক্রমণ করে বলেছিলেন, ‘‌আপনার নিজের সরকারের দেওয়া জাতীয় র‌্যাঙ্কিংয়েই (এনআইআরএফ) যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতি বছর দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় প্রথম সারিতে থাকে। অথচ সেই শ্রেষ্ঠত্বের কেন্দ্রকেই আপনি এভাবে জনসভা থেকে অপমান করছেন? রাজনীতির জন্য আপনি এতটা নীচে নামতে পারেন? যাদবপুরের পড়ুয়ারা মেধাবী। তাঁরা ডিগ্রি অর্জন করেন, তাঁদের নিজস্ব বুদ্ধি আছে, প্রশ্ন করার ক্ষমতা আছে। এটা অরাজকতা নয়, এটা শিক্ষা এবং শ্রেষ্ঠত্ব।’‌

এছাড়া নির্বাচন কমিশন সূত্রে খবর, গোপন গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছে যে, ভোটের দিন উত্তাপ বাড়াতে নানা বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে ‘বহিরাগত’দের আশ্রয় দেওয়া হয়েছে। এই বহিরাগতরা ভোটের দিন বুথে বুথে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তাই রাজারহাট, নিউটাউন এবং পার্ক সার্কাস এলাকায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলিতে কড়া স্ক্যানার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেলগাছিয়া ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও যুবভারতীর যুব আবাস, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, তেঘরিয়া ও নিউটাউনের হজ হাউসগুলিকেও এই বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ইন্দ্রানুজ রায়ের বক্তব্য, ‘‌প্রধানমন্ত্রীর বক্তব্যের সুরেই সুর মেলাচ্ছে নির্বাচন কমিশন।’‌ আর তাই আজ সোমবার থেকেই ক্যাম্পাসে ক্যাম্পাসে দানা বাঁধছে বিক্ষোভের মেঘ।

Published by:

Share Link:

More Releted News:

কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়, মমতাকে বার্তা কানহাইয়া কুমারের

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র

দ্বিতীয় দফার আগে ‘জিরো টলারেন্স’, ৩৬ ঘণ্টায় মধ্যে গ্রেফতার ১৫৪৩ দুষ্কৃতী

দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতা মেট্রোর সূচি কেমন থাকবে?‌ জেনে নিন পরিষেবার আপডেট

বাইক নিয়ে কলকাতা হাইকোর্টেও মুখ পুড়ল নির্বাচন কমিশনের

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ