গোঘাটে তৃণমূল সাংসদের গাড়িতে হামলা, কড়া ব্যবস্থার নির্দেশ CEO-র  

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটের আগে অগ্নিগর্ভ হুগলির গোঘাট। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের গাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন মিতালী বাগ। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। পাঁচ ঘন্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।

জখম সাংসদকে দেখতে আরামবাগ মেডিক্যাল কলেজে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ মিতালী বাগের ওপরে আক্রমণ নিয়ে আরামবাগ থেকে সতর্কবার্তা দিলেন তিনি। বললেন, সাংসদের উপরে আক্রমণকারীদের জীবন কঠিন হতে চলেছে। অভিষেকের কথায়, ‘খেলা যখন আজ ওরা শুরু করেছে আক্রমণ করে, শেষটা আমি করব চার তারিখ, কথা দিলাম।’ 

সোমবার (২৭ এপ্রিল) আরামবাগে সভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোঘাট হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময়ই হামলা চলে বলে অভিযোগ। সেখান থেকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিতালিকে।

সমাজমাধ্যমে লাইভ স্ট্রিমিং করে  হামলার ঘটনার কথা জানান মিতালি। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশে রওনা দিয়েছিলাম। সেই সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। তিনি আরও বলেন, পুরো গাড়িটাকে ভেঙেছে। গোটা গাড়িতে কাচের টুকরো ছড়িয়ে। গায়ে কাচের টুকরো লেগেছে। যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয় হয়েছে, সেখানে তাঁদের গাড়ি দাঁড় করিয়ে লাঠি, বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে।’

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?