বিজেপি-তৃণমূল অশান্তি পূর্বস্থলীতে, তৃণমূলের কার্যালয়ে হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্বস্থলী : পূর্বস্থলীতে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। তৃণমূলের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। রাস্তায় ফেলে তৃণমূল কর্মীদের পেটানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের কর্মীদের বিরুদ্ধে।

প্রচারের শেষলগ্নে বিজেপির মিছিল ঘিরে তেতে উঠেছে পূর্বস্থলীর নসরৎপুর এলাকা। বিজেপির পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের প্রার্থীর নিবার্চনী এজেন্ট সুদীপ্ত রায়ের দাবি, এ দিন কালনার ধাত্রীগ্রাম থেকে পূর্বস্থলী ১ ব্লকের হেমায়েতপুর পর্যন্ত একটি মিছিল চলছিল। আচমকা নসরৎপুরে তৃণমূলের কার্যালয় থেকে হামলা চালানো হয় মিছিলে। তারজেরে বিজেপি কর্মী-সমর্থকেরা আহত হন।

অন্যদিকে, পূর্বস্থলী ১ ব্লকের তৃণমূলের দাবি,বিজেপির মিছিল থেকে তাঁদের কার্যালয়ে ঢুকে হামলা চালানো হয়েছে। তাতে ব্লকের কার্যকরী সম্পাদক অমল হালদার-সহ দু’জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সোমবার প্রচারের শেষলগ্নে এসে উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। তাঁদের প্রচেষ্টাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়। আক্রমণ চালানোর ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে, সেই বিষয়ে খোঁজ খবর করা হচ্ছে।

এদিন প্রচারের শেষলগ্নে উত্তাপ ছড়িয়েছে সব পক্ষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন প্রচার চালিয়েছে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ সব পক্ষই। আগামী বুধবার রাজ্যের ৭ জেলায় রয়েছে নির্বাচন। এদিন ১৪২ আসনে হবে ভোটগ্রহণ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট হতে চলেছে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ নির্বাচন করাই লক্ষ্য। 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে