জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইরে থেকে লোক নিয়ে আসছে বিজেপি। তারাই জগদ্দলে বোমা গুলি চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস এরকম কালচার বিশ্বাস করে না। উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে সোমবার এই মন্তব্য করেন কলকাতার মেয়র ও খিদিরপুরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি সবাইকে শান্তিতে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। ফিরহাদের দাবি তৃণমূল কংগ্রেসের ভোটাররা সবাই শান্তি চায়। সোমবার চেতলার(Chetla) ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলীয় অফিসের সামনে থেকে পদযাত্রা করেন ফিরহাদ হাকিম। চেতলার বিভিন্ন অঞ্চল ঘুরে শেষ মুহূর্তে প্রচার শেষ হয় ভবানীপুরে। দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রের মমতা ব্যানার্জির জন্য শেষ দিনের ভোট প্রচারে রাস্তায় নামেন ফিরহাদ হাকিম। এদিকে,গুলিবিদ্ধ CISF জওয়ান,ঘটনাস্থল সেই ভাটপাড়া জগদ্দল থানা এলাকা ।

রবিবার রাতে সংঘর্ষে ভাটপাড়ায়(Bhatpara),গুলিবিদ্ধ এক সি আই এস এফ জওয়ান। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গুলিবিদ্ধ সিআইএসএফ কর্মীর নাম যোগেশ শর্মা। অর্জুন সিং এর ছেলে এবং তৃণমূল প্রার্থী পবন সিং- এর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সে ।দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া জগদ্দল(Jagatdal) এলাকা। রবিবার রাতে জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর থেকেই দু’পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় অশান্তি। এরপর বাঁধে সংঘর্ষ। অভিযোগ, মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় ইটবৃষ্টি। ঘটনায় কয়েকজন আহত হন বলে খবর। এদিকে, জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, থানার সামনেই তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের ওপর হামলা চালায় এবং ইট ছোঁড়া হয়। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্ত দাবি করেছেন, তাঁদের এক কর্মীকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর অনুগামীরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন বলে অভিযোগ। এরপরই দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ(Lathi Charge) করে এবং জগদ্দল থানার গেটে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।অভিযোগ উঠেছে, থানার সামনে অশান্তির পর তৃণমূলের কর্মীরা বিজেপি প্রার্থী পবন কুমার সিং-এর বাড়িতে হামলা চালায় এবং গুলি চালানো হয়। সেই গুলিতেই এক সিআইএসএফ(CISF) জওয়ানের পায়ে গুলিবিদ্ধ হন। আহত জওয়ানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। নির্বাচনের আগে জগদ্দলে বারবার উত্তেজনার ছবি সামনে আসায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।পুলিশে বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে পুলিশের তরফ থেকে ক্যামেরার সামনে কিছু জানানো হয়নি।এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।পবন সিং দাবি করে তার বাড়ির সামনে আচমকাই তৃণমূলের দুষ্কৃতিরা বোমাবাজি করে,তার সিকিউরিটি বাইরে পরিস্থিতি দেখতে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর