মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে ‘অশালীন’ ব্যবহার, কাঠগরায় আধা সেনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গভীর রাতে বাড়িতে ঢুকে মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় মাঝরাতে হওয়া একটি তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ গভীর রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশির নামে তাদের কর্মীদের বাড়িতে ঢুকে মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেছে। ঘটনায় ক্ষুব্ধ শাসকদল সোমবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। 

তৃণমূলের দাবি, তল্লাশির সময় অনণে বাড়িতেই কোনও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। সেই সুযোগেই মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। দলীয় প্রার্থী জাহাঙ্গির খান অভিযোগ করে বলেন, পুলিশ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় বাহিনী বিজেপির প্রভাবেই এই ধরনের কাজ করছে। তিনি জানান, আদালতে যাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়েরের কথাও ভাবা হচ্ছে।

আরও পড়ুনঃ জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

অন্যদিকে, সমস্ত অভিযোেগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোেট করাতে তৎপর। প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হওয়ায় শাসকদল আতঙ্কিত হয়ে এমন অভিযোগ তুলছে বলেও দাবি তাদের। এদিকে দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। কোথাও হুমকি, কোথাও হামলা ও বোমাবাজির অভিযোগ উঠছে। ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার অভিযোেগ সামনে এসেছে। তিনি এই ঘটনার জন্য আইএসএফকে দায়ী করেছেন, যদিও আইএসএফ অভিযোগ অস্বীকার করেছে।এছাড়া পূর্ব বর্ধমানের সমুদ্রগড় ও হুগলির গোঘাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগও উঠেছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর