মিতালি বাগের গাড়িতে হামলা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে রিপোর্ট জেলাশাসকের

Share:

নিজস্ব প্রতিনিধি:  দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক দু’দিন আগে সোমবার (২৭ এপ্রিল)  অশান্ত হয়ে ওঠে হুগলির গোঘাট এলাকা। উঠেছে আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ । আহত হয়েছেন খোদ সাংসদ। সেই হামলা নিয়ে প্রাথমিক এবার রিপোর্ট  দিল হুগলি জেলার নির্বাচনী আধিকারিক৷ সেই রিপোর্টে হামলার নেপথ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে বলেই উল্লেখ করা হয়েছে।   

সোমবার হামলার পরেই নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। তারপরেই সেই রিপোর্টে জেলা নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, একটি প্রচার কর্মসূচি থেকে ফিরছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। সেই সময়ে তাঁর গাড়ির উপর হামলা হয়। অভিযোগ উঠেছে গাড়ির একটি জানালার কাঁচ ভাঙচুর করা হয়েছে। এই ঘটনা দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।  বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ বলেও জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক। 

আরও পড়ুন: জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

অভিযোগ, মিতালী বাগের ওপরে হামলা চালিয়েছে সিপিএমের হার্মাদরা। শরীরে একাধিক আঘাত লেগেছে তাঁর। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁরা শরীরে কাচ ঢুকে গিয়েছে। হাসপাতালে গিয়ে দেখেও এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।    বাম আমলের কথা মনে করিয়েছেন অভিষেক। বলেছেন, “২০০১, ২০০৪, ২০০৬, ২০০৮-র ভোটে সিপিএমের হার্মাদরা পরাজিত করে রেখেছিল।   তখনকার সিপিএমের হার্মাদরা জার্সি পাল্টে পদ্মফুলের আশ্রয়ে রয়েছে। সিপিএমের হার্মাদ, বিজেপির জল্লাদ হয়েছে।” সতর্ক করে বলেছেন, এই ঘটনায় কারা যুক্ত প্রাথমিকভাবে তাঁদের নাম তাঁর কাছে রয়েছে। ৪জনের নাম তিনি উল্লেখও করেছেন। যাঁরা যুক্ত রয়েছে, সিসিটিভি দেখে বেছে বেছে খুঁজে বের করা হবে। তারপরে ৪ তারিখ তৃণমূল আরামবাগ জিতলে বা হারলে নিজে দায়িত্ব নিয়ে বিষয়টি দেখবেন। কে কাকে বাঁচায় তার দিকে নজর থাকবে। ৪ তারিখ এমন ডিজে বাজবে কান ঝালাপালা হয়ে যাবে। মিতালীর ওপরে আক্রমণ করে যেমন খেলা শুরু হয়েছে, ফিনিশিং টা তিনি করবেন বলে জানালেন অভিষেক। 

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?