বিধানসভার দ্বিতীয় দফার ভোটের দিন বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার বিকেলের পর থেকে জেলায় জেলায় শুরু হয়েছে শিলা বৃষ্টি। বাঁকুড়া জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শিলা বৃষ্টি হচ্ছে। কলকাতার আকাশে কালো মেঘের আনা গোনা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ,হুগলি, বর্ধমান, নদিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার বিধানসভা ভোটের শেষ দফার দিন প্রবল দুর্যোগ হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। নদিয়া উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে কালবৈশাখীর পাশাপাশি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বিহারে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে সোমবার থেকে বঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিবেশ তৈরি হবে বলে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) আগেই জানিয়েছিল।

এই অনুযায়ী সোমবার সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছিল। দুপুরের পর বাঁকুড়া জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শিলা বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার থেকে কালবৈশাখীর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। বুধবার ২৯ এপ্রিল বিধানসভা ভোটের শেষ দফার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে(North Bengal) এই ঝড়-বৃষ্টি দফায় দফায় হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। দক্ষিণবঙ্গের(South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলা জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার ও দার্জিলিং- এ ঝড়-বৃষ্টি হতে পারে। বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। গিয়ে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে রাজ্যের ৫ জেলায় আগামী তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণের চার জেলায় শিলা বৃষ্টির সঙ্গে কালবৈশাখী সতর্কতা দেওয়া হয়েছে।

এর পাশাপাশি এক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব – পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তীব্র ঝড় বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টা গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে। তার সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া হইতে পারে হাওড়া, পুরুলিয়া ,বাঁকুড়া বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো বাতাস বইতে পারে। যার গতিবেগ থাকবে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে