‘সরকে চুনার’ বিতর্কে ক্ষমা চেয়ে ৫০ আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহিকে তলব করা হয় দিল্লির জাতীয় মহিলার কমিশনের দফতরে। সোমবার সেইমতো জাতীয় মহিলা কমিশনে হাজির হন সঞ্জয় দত্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনারি…’ গান নিয়ে মাস কয়েক ধরেই বিতর্ক চলছে। গানে অশ্লীল ভাষার প্রয়োগ, এবং নোরা ফতেহির নাচের অশ্লীল স্টেপ, সবটাই সোশ্যাল মিডিয়ার বিতর্কের সৃষ্টি করেছিল। সমাজকে কলুষিত করবে, সেই যুক্তি দেখিয়ে শেষমেষ কেন্দ্রের পদক্ষেপে গানটি কে অনলাইন প্লাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহিকে তলব করা হয় দিল্লির জাতীয় মহিলার কমিশনের দফতরে। সোমবার সেইমতো জাতীয় মহিলা কমিশনে হাজির হন সঞ্জয় দত্ত। এবং তিনি ক্ষমা চান।

কারণ ছবিতে মহিলাদের খারাপভাবে চিত্রায়ণ নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। যাই হোক, সঞ্জয়ের জাতীয় মহিলা কমিশনে হাজিরা নিয়ে অভিনেতার আইনজীবী হেমন্ত শাহ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সঞ্জয় দত্ত জানিয়েছেন, তিনি ‘সরকে চুনার তেরি’ গানটির কথার অর্থ সম্পর্কে অবগত ছিলেন না, কারণ এটি যে ভাষায় রেকর্ড করা হয়েছে, সে ভাষা তিনি বোঝেন না। তাই তিনি ক্ষমা চেয়েছেন। পাশাপাশি ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার জন্য সহায়তা করার প্রস্তাব দিয়েছেন।’ নোরা ফাতেহির থেকেও স্পষ্টীকরণ চেয়ে কমিশন তাঁকে একটি নোটিশ জারি করে। কিন্তু তিনি এখনও কমিশনের দফতরে হাজির হননি। জানা গিয়েছে, এনসিডব্লিউ (NCW) বিষয়টি পর্যালোচনা করছে।

এর বিষয়বস্তু নারীর মর্যাদা ও প্রতিনিধিত্ব সংক্রান্ত নিয়ম ক্ষুণ্ণ করে কি না, সেই নিয়ে খতিয়ে দেখছে। যদিও নির্মাতাদের তরফ থেকে এই গানে নারীদের নিয়ে অশ্লীলতার বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে দিল্লি মহিলা কমিশনের দফতরের বাইরে থেকে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গণমাধ্যমকর্মীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে সঞ্জয় দত্ত দিল্লিতে কমিশনের কার্যালয় থেকে বের হচ্ছেন। তবে অভিনেতা মিডিয়ার সামনে কোনও মন্তব্য করতে চাননি। তিনি হন্তদন্ত হয়ে বেরিয়ে যান। এই বিতর্কটি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, যেখানে কেউ কেউ গানটির বিষয়বস্তুর সমালোচনা করেছেন এবং অন্যরা এটিকে সৃজনশীল অভিব্যক্তি হিসেবে সমর্থন করেছেন।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার