স্ট্রংরুমে তৃণমূল প্রার্থীকে দেখে স্যালুট ঠুকলেন মালদহের অতিরিক্ত পুলিশ সুপার

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন পুলিশ আধিকারিককে দেখে স্যালুট মালদহের অতিরিক্ত পুলিশ সুপারের। স্ট্রংরুমে প্রার্থী ঢুকতেই তাঁকে স্যালুট। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপির অভিযোগ, রাজ্যের শাসকদল কীভাবে পুলিশ আধিকারিকদের দলদাসে পরিণত করে রেখেছে এটাই তার উদাহরণ৷ যদিও পালটা শাসকদলের দাবি,আইপিএসদের একটা সৌজন্যতা থাকে। যেহেতু তিনি একটা সময় জেলার পুলিশ সুপার ছিলেন। সেই কারণেই জুনিয়র অফিসার তাকে স্যাল্যুট করেছেন।

প্রথম দফার নির্বাচনের পর থেকে মালদা জেলার দুই গণনাকেন্দ্রের স্ট্রংরুমে বন্দি রয়েছে ইভিএম৷ মালদা কলেজে রয়েছে পাঁচটি বিধানসভা এলাকার স্ট্রংরুম৷ মালদা পলিটেকনিক কলেজে রয়েছে সাতটি বিধানসভা এলাকার ইভিএম৷ মঙ্গলবার জেলা নির্বাচনি আধিকারিক তথা জেলাশাসক ও পুলিশ সুপার সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে গণনাকেন্দ্রের নিয়মাবলী নিয়ে বৈঠক করেন৷

একে একে প্রার্থীরা মালদা কলেজে আসতে শুরু করে৷ এক সময় মালদা কলেজে এসে পৌঁছন চাঁচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়(TMC Candidate Prasun Bandopadhay)৷ তিনি মালদা কলেজে প্রবেশ করে পুলিশ সুপার(SP) অনুপম সিংয়ের সঙ্গে হাত মেলান৷ এরপর অতিরিক্ত পুলিশ সুপারের দিকে এগিয়ে যেতেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে স্যাল্যুট করেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়(Add.S.P. Avisekh Roy)৷ সমস্ত নিরাপত্তার দিক সঠিক রয়েছে বলে যথেষ্ট খুশি তৃণমূল প্রার্থী।জেলায় স্ট্রং রুমগুলিকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেখানে মোতায়েন করা হয়েছে। দিনরাত ২৪ ঘন্টা ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে।

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল