৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোন পরিষেবার বাজারে Jio, Airtel এবং Vodafone Idea-র সঙ্গে প্রতিযোগিতা আরও জোরদার করতে BSNL নতুন নতুন সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহকদের দীর্ঘ ভ্যালিডিটি এবং কম খরচে বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই প্ল্যানগুলি চালু করেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি প্ল্যান হল ১৫০ দিনের দীর্ঘ মেয়াদের রিচার্জ প্যাক।

এই প্ল্যানে ব্যবহারকারীরা একবার রিচার্জ করলেই প্রায় ৫ মাস পর্যন্ত কোনও রিচার্জের চিন্তা ছাড়াই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এতে রয়েছে আনলিমিটেড কলিং, প্রতিদিন নির্দিষ্ট ডেটা এবং SMS সুবিধা।এই প্ল্যানের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৭ টাকা। প্রথমে দাম বেশি মনে হলেও এতে থাকা সুবিধাগুলি একে বেশ আকর্ষণীয় করে তুলেছে।

১)ভ্যালিডিটি: মোট ১৫০ দিন (প্রায় ৫ মাস)
২)কলিং: সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল
৩)রোমিং: ফ্রি ন্যাশনাল রোমিং সুবিধা
৪)ডেটা: প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা (মোট প্রায় ৩০০ জিবি)
৫)SMS: প্রতিদিন ১০০টি SMS

আরও পড়ুন: কুলার খুললেই আঁশটে গন্ধ? এই ২ ঘরোয়া জিনিসেই মিনিটে দূর হবে দুর্গন্ধ!

এই BSNL প্ল্যানটি মূলত তাদের জন্য উপযুক্ত যারা দীর্ঘ মেয়াদের রিচার্জ খুঁজছেন এবং নিয়মিত কলিং ও ডেটা ব্যবহার করেন। এছাড়া গ্রামাঞ্চলের ব্যবহারকারী বা দ্বিতীয় সিম হিসেবে BSNL ব্যবহারকারীদের জন্যও এটি একটি ভালো বিকল্প হতে পারে।কম খরচে দীর্ঘ ভ্যালিডিটি ও একাধিক সুবিধার কারণে এই প্ল্যান বর্তমানে গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য