পুরাতন মালদায় উড়ল সবুজ আবির ,ফাটল বাজি, জয়ের আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী -সমর্থকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ৪ মে। বুধবার রাজ্যে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন। কিন্তু তার আগেই পুরাতন মালদায় উড়ল সবুজ আবির। ফাটলো বাজি। আনন্দে মেতে উঠল তৃণমূল কংগ্রেসের কর্মী- সমর্থকেরা।পুরাতন মালদা ব্লকের(Old Malda Block) মহিষবাথানি অঞ্চলে প্রধান পদে নির্বাচিত হলেন রুম্পা রাজবংশী(Rumpa Rajbanshi)। প্রধান হওয়ার পরেই এলাকাজুড়ে শুরু হয় তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস। কাটল বাজি। সবুজ আবিদ দিয়ে খেলা হল অকাল হোলি । বাজলো উন্নয়নের গান।

দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে উৎসবের পরিবেশ তৈরি হয় মহিষবাথানিতে।জানা গিয়েছে, অনাস্থা প্রক্রিয়ার পর এই নতুন প্রধান নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল এলাকায়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রুম্পা রাজবংশীর প্রধান হওয়ার পর খুশির আবহ দেখা যায় তৃণমূল শিবিরে।নতুন প্রধানকে শুভেচ্ছা জানাতে এলাকাবাসী ও দলীয় নেতৃত্বের উপস্থিতিও লক্ষ্য করা যায়। আগামী দিনে এলাকার উন্নয়নে তিনি কী পদক্ষেপ নেন, সেদিকেই এখন নজর স্থানীয়দের। নতুন প্রধান দাবি করেছেন, থমকে থাকা উন্নয়ন তিনি দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাবেন ওই পঞ্চায়েত এলাকায়।

রাত পোহালে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ৪মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। তার আগে পুরাতন মালদায় প্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূল কর্মীদের এই জয়ের উচ্ছ্বাস রীতিমতো নজর কাড়ল সকলের।মিষ্টিমুখ থেকে শুরু করে জয় বাংলা স্লোগান মুখরিত হল পুরাতন মালদার মহিষ বাথানি অঞ্চল। একে অপরকে সবুজ রঙের আবিরে রাঙিয়ে তুললেন। পরপর পটকা ফাটিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা জয়ের আনন্দ ভাগ করে দিলেন একে অপরের সঙ্গে।

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনির পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের