বিজেপি প্রার্থী চরিত্রহীন! দ্বিতীয় দফার ভোটের আগে পড়ল এমনই পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: বিজেপি প্রার্থী চরিত্রহীন! চারিদিকে এমনই পোস্টারে ছয়লাপ। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাত পোহালেই ভোট। তার আগে এমন পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। বিষয়টিকে কেন্দ্র করে মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব। গাইঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। তাঁর বিরুদ্ধেই এমন পোস্টার পড়েছে। দিন কয়েক আগে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন দলেরই মহিলা নেত্রী। সঙ্গে ঠাকুরবাড়ি মুক্ত গাইঘাটা নিয়ে সরব হয়েছিলেন বনগাঁর ওই মহিলা নেত্রী তনিমা সেন। পরে অবশ্য কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে তনিমার সঙ্গে সুব্রত ঠাকুরের বৈঠক হয়। আর তাতেই ক্ষতে প্রলেপ পড়ে।

আরও পডুন: সোনাগাছির দেড়শো যৌনকর্মীর ভোটাধিকার বিশ বাঁও জলে, নির্বাচন কমিশনের ভূমিকায় আতঙ্ক

তবে তারপরেও শান্তি নেই বিজেপি প্রার্থীর। আজ, মঙ্গলবার সকালেই গাইঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবরডাঙা, সুটিয়া, পাঁচপোতা, জামদানি এলাকায় সুব্রত ঠাকুরের বিরুদ্ধে পড়েছে এমনই পোস্টার। যদিও এটা তৃণমূলের কারসাজি বলে তোপ গেরুয়া শিবিরের। ভোটের আগের দিন দলীয় প্রার্থীকে কালিমালিপ্ত করার ছক বলে দাবি পদ্ম শিবিরের। যদিও দলের সঙ্গে এই পোস্টারের কোনও যোগ নেই বলেই জানিয়েছে বনগাঁর তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে গোবরডাঙা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ কান্তি বিশ্বাস বলেন, ‘এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ওই নেত্রীর সঙ্গে হয়তো বিজেপির বোঝাপড়া হয়ে গিয়েছে। কিন্তু আর যেসব কর্মী-সমর্থকরা রয়েছেন তারাও তো এখনও বিক্ষুব্ধ।’

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাড়হিম ঘটনা হাওড়ায়! সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …