বুধবার কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা? এখনই বাতিল করুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর কিছুক্ষণ, তার পরেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতে চলেছে। তার আগে কলকাতা সহ সংশ্লিষ্ট জেলাগুলিতে চূড়ান্ত প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছে এনআইএ-র দল, মোতায়েন রয়েছে সিআরপিএফ জওয়ান। চলছে লাগাতার তল্লাশি ও নজরদারি। ভোটের দিন কোনও রকম জমায়েত এড়াতে কড়া নির্দেশ জারি করেছে কমিশন।

বিশেষ করে নজরে রাখা হয়েছে কালীঘাট মন্দির-কে(Kalighat Temple)। প্রতিদিন যেখানে শয়ে-শয়ে ভক্তের ভিড় থাকে, ভোটের দিন সেখানে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, কালীঘাট মন্দিরে পুজো দিতে আসার নাম করে অন্য বিধানসভা কেন্দ্রের মানুষ সেখানে জমায়েত করতে পারবেন না।

আরও পড়ুনঃ মেদিনীপুরের নেশা মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন এক বিধানসভা কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে অবাধে যাতায়াত করতে পারবেন না। কেউ যদি অন্য এলাকা থেকে কালীঘাটে(Kalighat Temple) আসেন, তাহলে তাকে নিরাপত্তা কারণে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। এমনকি পরিস্থিতি অনুযায়ী তাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আটকেও রাখা হতে পারে। পুরো এলাকাজুড়ে থাকবে কড়া নিরাপত্তা বলয় ও নজরদারি। কমিশনের বক্তব্য, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অযথা ভিড় এড়িয়ে চলার পাশাপাশি ভোটারদের নির্দিষ্ট বিধানসভা এলাকায় থেকেই ভোটদান করার পরামর্শ দেওয়া হয়েছে। 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী