ভোটের আগে বিজেপি কর্মীকে বেধড়ক মার, কামড়েও দেওয়া হল! অভিযুক্ত তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় (Burdwan South) রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। ভোটের আগে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, মারধর এবং অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে।

বিজেপির অভিযোগ, বর্ধমান দক্ষিণের (Burdwan South) ২২ নম্বর ওয়ার্ডে তাদের কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়েছে। দলের দাবি, ভোটের আগে বিরোধীদের ভয় দেখাতেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিজেপি কর্মী সুনীল সিংকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। তাঁকে মারধর করা হয় এবং আঘাতের জেরে তাঁর নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটে ৮ জেলায় ৪,৩৮৮ অতি স্পর্শকাতর বুথে কড়া নজরদারি, থাকছে বিশেষ ব্যবস্থা

বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র দাবি করেছেন, এলাকায় রাজনৈতিক সন্ত্রাস তৈরি করার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, কিছু তৃণমূল কর্মীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। শুধু মারধরই নয়, আগের দিন দলীয় পতাকা লাগাতে গেলে এক বিজেপি কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলা হয়েছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের জেলা নেতৃত্বের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। তৃণমূলের বক্তব্য, তাদের দলের সংস্কৃতিতে এ ধরনের হিংসার স্থান নেই। বরং বিজেপি কর্মীরাই এলাকায় উত্তেজনা তৈরি করছে এবং তৃণমূল সমর্থকদের উসকানি দিচ্ছে। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় (Burdwan South) রাজনৈতিক চাপানউতোর আরও বৃদ্ধি পেয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার