আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

LIVE: দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৯৯ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: আজ, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। মোট ১৪২ কেন্দ্রে ভোট। দ্বিতীয় দফায় মোট ১৪৪৮ জন প্রার্থীর ভাগ‍্য নির্ধারণ হবে। বাংলায় দ্বিতীয় দফার ভোটে মোট ভোটার সংখ‍্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৯৭৬। এদিন মোট সাতটি জেলায় ভোটগ্রহণ। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ভোট।

 

LIVE

  • 5:42 AM (IST) - 29 Apr 2026


    বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৯.৯৯ শতাংশ

    রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। বিক্ষিপ্ত অশান্তির মাঝেই ভোট দিচ্ছে বঙ্গবাসী। আজ, বুধবার সাতটি জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৯.৯৯ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৯০.৩৪ শতাংশ, হাওড়ায় ৮৯.৪৪ শতাংশ, কলকাতা উত্তরে ৮৭.৭৭ শতাংশ, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ৮৬.১১ শতাংশ, নদিয়ায় ৯০.২৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৮৯.৭৪ শতাংশ, পূর্ব বর্ধমানে ৯২.৪৬ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৮৯.৫৭ শতাংশ। ভোটের হারে সব থেকে এগিয়ে পূর্ব বর্ধমান।

  • 5:19 AM (IST) - 29 Apr 2026


    শ্যামপুকুরের বিজেপি প্রার্থীকে চোর স্লোগান

    শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীকে চোর স্লোগান দিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের ৭ নং ওয়ার্ডের ঘটনা। 

  • 5:06 AM (IST) - 29 Apr 2026


    কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

    দ্বিতীয় দফার ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় অসুস্থ হয়ে পড়েছিলেন এক বৃদ্ধ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। হাওড়ার উদয়নারায়ণপুরের কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথের ঘটনা। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই (৮০)।

  • 4:47 AM (IST) - 29 Apr 2026


    ভোটারদের মদ!

    পূর্ব বর্ধমানের গলসিতে ভোটারদের মদ বিলির অভিযোগ। ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটারদের মদ বিলি করার অভিযোগ। 

  • 4:15 AM (IST) - 29 Apr 2026


    মিত্র ইনস্টিটিউটে ভোট দিলেন মমতা

    নির্ধারিত সময়ে মিত্র ইনস্টিটিউটে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে বললেন, এমন ভোট আগে দেখি নি। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছি। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাই বললেন মমতা। 

     

  • 4:13 AM (IST) - 29 Apr 2026


    'কেন্দ্রীয় বাহিনী থাকছে না ২ মাস'

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় প্রাচারে এসে বলেছিলেন আগামী ২ মাস এখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু আজ বুধবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র  জানিয়ে দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই দাবি সঠিক নয়। তাঁর স্বপক্ষে এক্সপোস্টে সরকারি নথি তুলে ধরেছেন তিনি। যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী।

  • 4:07 AM (IST) - 29 Apr 2026


    সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

    টালিগঞ্জ বিধানসভার নেতাজীনগর বিদ্যামন্দিরের ১৯১ নম্বর বুথে ভেঙে পড়ল ফ্যান। আহত ১ ভোটার। 

     

     

  • (IST) -


    দুপুর ৩টে পর্যন্ত মোট ভোট পড়েছে ৭৮.৬৮ শতাংশ

    রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। বিক্ষিপ্ত অশান্তির মাঝেই ভোট দিচ্ছে বঙ্গবাসী। আজ, বুধবার সাতটি জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ৩টে পর্যন্ত মোট ভোট পড়েছে ৭৮.৬৮ শতাংশ। যার মধ্যে  এই সময়ে কলকাতায় উত্তরে ভোট পড়েছে ৭৮.০০ শতাংশ। কলকাতা দক্ষিণে পড়েছে ৭৫.৩৮ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৮০.৭৭ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৭৭.৩৯ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৬.৭৫ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৮৩.১১ শতাংশ। নদিয়াতে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ ও হাওড়ায় ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ।

  • 3:11 PM (IST) - 29 Apr 2026


    হাসপাতাল থেকে ছুটি পেয়ে ভোট দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ

  • 3:02 PM (IST) - 29 Apr 2026


    মধ্যমগ্রামে বুথের ভিতরে বসে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূলের এজেন্ট

  • 2:37 PM (IST) - 29 Apr 2026


    হালিশহর পুরসভার কাউন্সিলর পার্থ সাহাকে গ্রেফতার করল পুলিশ

  • 2:32 PM (IST) - 29 Apr 2026


    বেহালার বরিশা জনকল্যাণ স্কুলে ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়

  • 2:27 PM (IST) - 29 Apr 2026


    জগদ্দলের এসিপি বিশ্বজিৎ পাত্রকে সাসপেন্ড করল কমিশন

  • 2:24 PM (IST) - 29 Apr 2026


    সাতগাছিয়াতে ১১৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের জেরে এক শিশু আহত

  • 2:15 PM (IST) - 29 Apr 2026


    খড়দহ বিধানসভার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

  • (IST) -


    দুপুর ১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬১.১১ শতাংশ

    রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। বিক্ষিপ্ত অশান্তির মাঝেই ভোট দিচ্ছে বঙ্গবাসী। আজ, বুধবার সাতটি জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬১.১১ শতাংশ। যার মধ্যে  এই সময়ে কলকাতায় উত্তরে ভোট পড়েছে ৬০.১৮ শতাংশ। কলকাতা দক্ষিণে পড়েছে ৫৭.৭৩ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৬৪.৫৭ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৫৯.২০ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৫৮ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৬৬.৮০ শতাংশ। নদিয়াতে ভোট পড়েছে ৬১.৪১ শতাংশ ও হাওড়ায় ভোট পড়েছে ৬০.৬৮ শতাংশ।

  • 1:17 PM (IST) - 29 Apr 2026


    বুথের কাছেই উদ্ধার তাজা বোমা

    ভোটের দিন উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায়। কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে কিছুটা দূরেই উদ্ধার হয়েছে ছয়টি তাজা বোমা।

  • 1:10 PM (IST) - 29 Apr 2026


    ভবানীপুর বিধানসভার কালীঘাটে অশান্তির ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

  • 1:08 PM (IST) - 29 Apr 2026


    কালীঘাটে দফায় দফায় উত্তেজনা, পরিস্থিতি সামলাতে মোতায়েন প্রচুর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ

  • 1:07 PM (IST) - 29 Apr 2026


    হাওড়ায় অস্ত্র হাতে ঘুরছে এক যুবক

    মধ্য হাওড়ার বিধানসভা কেন্দ্রে নরসিংহ বোস লেন এলাকায় ধারালো অস্ত্র হাতে এক যুবককে ঘুরতে দেখা যাচ্ছে। বিজেপিকে ভোট দিতে বলছে ওই যুবক।

  • 1:03 PM (IST) - 29 Apr 2026


    কালীঘাট রোডে তুমুল অশান্তি, বিক্ষোভ হটাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী-পুলিশের

  • 12:37 PM (IST) - 29 Apr 2026


    কালীঘাটে শুভেন্দু অধিকারীকে ঘিরে 'চোর' স্লোগান, ব্য়াপক অশান্তি

  • 12:28 PM (IST) - 29 Apr 2026


    বজবজে EVM-এ টেপ দেওয়ার অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

  • 12:12 PM (IST) - 29 Apr 2026


    পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ফলস ভোট পড়ে যাওয়ার অভিযোগ

    পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ফলস ভোট পড়ে যাওয়ার অভিযোগ

  • 12:01 PM (IST) - 29 Apr 2026


    দ্বিতীয় দফার ভোটের মাঝেই শুভেন্দু অধিকারীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

  • 11:49 AM (IST) - 29 Apr 2026


    কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় ২৯ নম্বর বুথে বহিরাগত ভোটার এনে ভোট করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

  • 11:48 AM (IST) - 29 Apr 2026


    পূর্ব বর্ধমানের গলসির খন্ডশকরা গ্রামে তৃণমূলের কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ

  • 11:50 AM (IST) - 29 Apr 2026


    সকাল ১১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৯.৯৭ শতাংশ

    রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। বিক্ষিপ্ত অশান্তির মাঝেই ভোট দিচ্ছে বঙ্গবাসী। আজ, বুধবার সাতটি জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৯.৯৭ শতাংশ। যার মধ্যে এই সময়ে কলকাতায় উত্তরে ভোট পড়েছে ৩৮.৩৯ শতাংশ। কলকাতা দক্ষিণে পড়েছে ৩৬.৭৮ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৪৩.১২ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৮.৪৩ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৯২ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৪৪.৫০ শতাংশ। নদিয়াতে ভোট পড়েছে ৪০.৩৪ শতাংশ ও হাওড়ায় ভোট পড়েছে ৩৯.৪৫ শতাংশ।

  • 11:37 AM (IST) - 29 Apr 2026


    বিজেপিকে ভোট না দিলে ছাল ছাড়িয়ে নেওয়ার হুমকি হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রের

  • 11:18 AM (IST) - 29 Apr 2026


    পানিহাটির প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

    পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নিউ আদর্শ নগর অঞ্চলে অভয়ার মা তথা বিজেপি প্রার্থী রত্ন দেবনাথকে ঘিরে বিক্ষোভ।

  • 11:08 AM (IST) - 29 Apr 2026


    নদিয়ার তেহট্টে ভোটারকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা

  • 11:07 AM (IST) - 29 Apr 2026


    EVM বিকল, ভোট দিতে পারলেন না অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী

    রাসবিহারীর চারুচন্দ্র কলেজে ভোট দিতে গিয়ে প্রথমে বাধা পান তৃণমূলের বিদায়ী বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। ইভিএম খারাপ থাকায় প্রথমে ভোট দিতে না পেরে ফিরে যান তিনি। পরে সমস্যা মিটতে ফের বুথে এসে ভোট দেন সস্ত্রীক অভিনেতা।

  • 11:05 AM (IST) - 29 Apr 2026


    রায়দিঘিতে বিজেপি প্রার্থীর গাড়িকে ঘিরে বিক্ষোভ

    রায়দিঘিতে বিজেপি প্রার্থীর গাড়িকে ঘিরে বিক্ষোভ। উঠল চোর চোর স্লোগান, অভিযোগ তৃণমূলের দিকে।

  • 11:03 AM (IST) - 29 Apr 2026


    হাড়োয়ায় তৃণমূল কর্মীদের তাড়া করল আইএসএফের সমর্থকরা

  • 10:40 AM (IST) - 29 Apr 2026


    ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ

  • 10:37 AM (IST) - 29 Apr 2026


    চুঁচুড়া বিধানসভার একাধিক বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী

  • 10:18 AM (IST) - 29 Apr 2026


    খানাকুলে তৃণমূল-আইএসএফ কর্মীদের মধ্যে হাতাহাতি

  • 10:12 AM (IST) - 29 Apr 2026


    কাঁচরাপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি, আটক দুই

  • 9:52 AM (IST) - 29 Apr 2026


    ভবানীপুরের চক্রবেড়িয়ায় মুখোমুখি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

  • 9:48 AM (IST) - 29 Apr 2026


    সকাল ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ

    রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। বিক্ষিপ্ত অশান্তির মাঝেই ভোট দিচ্ছে বঙ্গবাসী। আজ, বুধবার সাতটি জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। যার মধ্যে এই সময়ে কলকাতায় উত্তরে ভোট পড়েছে ১৭.২৮ শতাংশ। কলকাতা দক্ষিণে পড়েছে ১৬.৮১ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ২০.১৬ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ১৭.৮১ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.২৫ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ২০.৮৬ শতাংশ। নদিয়াতে ভোট পড়েছে ১৮.৫০ শতাংশ ও হাওড়ায় ভোট পড়েছে ১৭.৭৬ শতাংশ।

  • 9:33 AM (IST) - 29 Apr 2026


    গোটা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ মমতার

    আজ, বুধবার সকাল থেকেই নিজের কেন্দ্র ভবানীপুরে বুথে বুথে ঘুরছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে তিনি করেছেন গুরুতর অভিযোগও। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ ‘মঙ্গলবার রাতে তৃণমূল কর্মীর বাড়ি গিয়ে ভয় দেখায় সিআরপিএফ। গোটা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। কাল রাতভর অত্যাচার চালিয়েছে অবজার্ভাররা। বিজেপি যা বলছে, তাই করছে।’ ভাঙড়ের ওসি-র বিরুদ্ধেও অভিযোগ করলেন তৃণমূলনেত্রী।

  • 9:28 AM (IST) - 29 Apr 2026


    লিলুয়ায় ইভিএম খারাপ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ

  • 9:26 AM (IST) - 29 Apr 2026


    মাথায় গেরুয়া পাগড়ি পরে ভোট দিলেন কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং

  • 9:15 AM (IST) - 29 Apr 2026


    হুগলির পাল রোজারি স্কুলে সকাল থেকে দুটি EVM খারাপ, ভোটারদের লম্বা লাইন

  • 9:14 AM (IST) - 29 Apr 2026


    কোন্নগর কানাইপুর হাই স্কুলে সকাল থেকে লম্বা লাইন, স্লোভোটিং-য়ের অভিযোগ

  • 9:14 AM (IST) - 29 Apr 2026


    বাইক নিয়ে বুথ এলাকায় জমায়েতের অভিযোগ আমডাঙায়

    বাইক নিয়ে বুথ এলাকায় জমায়েতের অভিযোগ আমডাঙায়। জমায়েত সরাতে রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙা খন্ডশর্করার ৮৯ নম্বর বুথে।

  • 8:33 AM (IST) - 29 Apr 2026


    খিদিরপুরে হনুুমান মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী, ভোটারদের বেশি করে ভোট দিতে আহ্বান

  • 8:23 AM (IST) - 29 Apr 2026


    বুথে বুথে ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়

    দ্বিতীয় দফার ভোটে বুথে বুথে ঘুরছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সকাল থেকেই নিজের কেন্দ্র ভবানীপুরে একাধিক বুথ পরিদর্শন করছেন তিনি। এই বিষয়ে মমতা বলেন, সারাদিন ঘুরব বুথে বুথে। ভবানীপুরে দলীয় পোস্টার ছেঁড়ার অভিযোগও করেছেন তিনি।

  • 8:14 AM (IST) - 29 Apr 2026


    ব্য়ারাকপুরে টাকা দিয়ে ভোট কিনছে তৃণমূল, দাবি বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির

  • 8:13 AM (IST) - 29 Apr 2026


    রাসবিহারীর বিদ্য়াভারতী স্কুলে স্লো ভোটিংয়ের অভিযোগ

  • 8:09 AM (IST) - 29 Apr 2026


    নদিয়ার শান্তিপুরে বিজেপির ক্য়াম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ

  • 8:02 AM (IST) - 29 Apr 2026


    ফলতায় একাধিক এলাকা পরিদর্শনে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা

  • 7:53 AM (IST) - 29 Apr 2026


    নবদ্বীপে ৬৯ নম্বর বুথে ভোট শুরুর আগেই EVM খারাপ, প্রায় ১ ঘন্টা বন্ধ ভোটপ্রক্রিয়া

  • (IST) -


    শান্তিপুরে মোল্লাবেড় উচ্চ বিদ্যালয়ের বুথে ইভিএম বিকল

    নদিয়ার শান্তিপুর বিধানসভার বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় উচ্চ বিদ্যালয়ের বুথে ইভিএম বিকল, ভোটগ্রহণ বন্ধ।

  • 7:36 AM (IST) - 29 Apr 2026


    রেকর্ড মাত্রায় ভোট দিতে বার্তা প্রধানমন্ত্রীর

    দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গবাসীকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গণতন্ত্রের উৎসবে যোগ দিতে সকলকে আহ্বান মোদির। রেকর্ড মাত্রায় ভোট দিতে বার্তা প্রধানমন্ত্রীর।

  • 7:22 AM (IST) - 29 Apr 2026


    গোবিন্দপুরে একটি স্কুলে ইভিএম খারাপ

    গোবিন্দপুরে একটি স্কুলে ইভিএম খারাপ, শুরু হয়নি ভোটগ্রহণ

  • (IST) -


    কংগ্রেসের এজেন্টকে হেনস্থা

    রাসবিহারী বিধানসভায় ১০৩ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, উত্তেজনা।

  • 7:29 AM (IST) - 29 Apr 2026


    আইএসএফ এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

    চাপড়ায় প্রথমে আইএসএফ এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও পরবর্তীতে জানা যান তিনি বিজেপির বুথ এজেন্ট। নদিয়ার চাপড়ার ৫৩ নম্বর বুথের ঘটনা। বিজেপির ওই এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

  • 6:56 AM (IST) - 29 Apr 2026


    ভাঙড়ে উত্তেজনা, আক্রান্ত আইএসএফ কর্মীরা

    ভাঙড়ে উত্তেজনা, 'আক্রান্ত' আইএসএফ কর্মীরা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মহিলা-সহ আহত ৪ আইএসএফ কর্মী।

  • (IST) -


    দেগঙ্গায় উত্তেজনা

    বাইকে করে এসে তৃণমূল প্রার্থী আনিসুর রহমানকে তাড়া করার অভিযোগ আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে, উত্তেজনা দেগঙ্গায়

  • 5:00 AM (IST) - 29 Apr 2026


    তৃণমূলের ক্যাম্পে অর্জুন!

    মনিরামপুরে চাঞ্চল্য। গাড়ি থেকে নেমে তৃণমূলের ক্যাম্পে মারধর করার অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূলের কাউন্সিলর সঞ্জীব সিং।

    Published by:

    Share Link:

    More Releted News:

    বুথে মদনকে বাধা কেন্দ্রীয় বাহিনীর, পাল্টা পরিচয়পত্র চাইলেন মিত্র! কামারহাটিতে বাদানুবাদ

    উদয়নারায়পুরের বুথে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় জওয়ানের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

    কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার নির্দেশ ফাঁস, শাহকে মিথ্যেবাদী বলে তোপ মহুয়ার

    মধ্য হাওড়ায় অস্ত্র নিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিতে যুবকের দাপাদাপি

    ‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

    ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

    Advertisement
    এক ঝলকে
    Advertisement

    জেলা ভিত্তিক সংবাদ