বালি বিধানসভার বুথে EVM বিভ্রাট, লাঠিচার্জ পুলিশের, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার নির্বাচনে উত্তেজনা ছড়ালো হাওড়ার বালিতে। নির্দিষ্ট সময়ে এদিন শুরু হয়েছে ভোটগ্রহণ। কিন্তু বালি বিধানসভার একটি বুথে হঠাৎ ইভিএম বিকল হয়ে যায়। তারজেরে আটকে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটাররা ভোট দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। গ্রেফতার হয়েছে ২ বিক্ষোভকারী। 

জানা গিয়েছে, বুধবার সকালে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছিল ডন বসকো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ে। কিন্তু আচমকাই একটি ইভিএম খারাপ হয়ে যায়। এরফলে ভোটগ্রহণে সমস্যার সৃষ্টি হয়। ভোটাররা দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ক্ষুব্ধ ওঠে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। বুথের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটাররা। ২জনকে গ্রেফতারও করা হয়েছে। অন্যদিকে, চুঁচুড়ার ২৭ নম্বর ওয়ার্ডের মনসাতলা ৩৩২ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ তোলে তৃণমূল। তাঁদের অভিযোগ, ছিঁড়ে ফেলা হয়েছে ভোটার লিস্ট। চুঁচুড়া বিধানসভায় ২৭, ২৮ ও ২৯ নম্বর বুথে রাস্তার ধারে একাধিক তৃণমূলের নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। মারমুখী কেন্দ্রীয় বাহিনী হটিয়ে দেয় তাঁদের। এই ঘটনার পরে হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এলাকায় পৌঁছে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণের মধ্যেই ইভিএম ঠিক করা হয়। তারপরে ফের শুরু হয়  ভোটগ্রহণ প্রক্রিয়া। 

দ্বিতীয় দফায় সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম ভেট পড়েছে দক্ষিণ কলকাতায়। প্রথম দফায় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বাংলায় ১৫২টি আসনে ভোট পড়েছিল ১৮.৭৬ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোট দিয়েছে বেশি। SIR-এর পর দ্বিতীয় দফার এই ১৪২টি আসনে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ২১৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৯২ জন। 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা