তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, লাঠি উঁচিয়ে তাড়া করার অভিযোগ, উত্তেজনা চুঁচুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : প্রথম দফা মোটের ওপরে শান্তিপূর্ণ কেটেছিল। কিন্তু দ্বিতীয় দফার শুরু থেকেই একাধিক জায়গায় সমস্যা দেখা দিয়েছে। কোথাও ক্যাম্প ভাঙচুর, কোথাও ইভিএম বিভ্রাট, কোথাও ভোটার লিস্ট ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে চুঁচুড়ায়।

জানা গিয়েছে, চুঁচুড়ার ২৭, ২৮, ২৯ নম্বর ওয়ার্ডের মনসাতলা, মাঝেররাস্তা, ৩৪৮, ৩৪৯, ৩৩২ বুথের ক্যাম্প অফিস করেছিল তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে দাঁড়ানোর পরেই তাদের ক্যাম্প থেকে উঠে যেতে বলা হয়। তাঁরা রাজি না হওয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলে তৃণমূল। লাঠি উঁচিয়ে তাড়া করা হয় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁরা যেসকল চেয়ার টেবিল নিয়ে বসেছিল। সেগুলো উল্টে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ভোটার স্লিপও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের।

তাঁদের দাবি, পোলিং স্টেশন থেকে ১০০ মিটার দূরে ক্যাম্প অফিস করেছিল। তারপরেও তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। তোলাফটক থেকে উত্তর চন্দননগর যাওয়ার রাস্তায় একাধিক তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। প্রথম দফার মতো সকাল থেকেই ভোটারদের সাড়া পাওয়া গিয়েছে। তবে সকাল ৯টা পর্যন্ত পড়া ভোটের হারে জানা যাচ্ছে, এগিয়ে রয়েছে প্রথম দফাই।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে