​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

ফুটবল বিশ্বকে ৯ গোলের অবিস্মরণীয় ম্যাচ উপহার দিল ইউরোপীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্যারিস সেন্ট জার্মেই (PSG) এবং বায়ার্ন মিউনিখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথমেই ফুটবল বিশ্বকে ৯ গোলের অবিস্মরণীয় ম্যাচ উপহার দিল ইউরোপীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্যারিস সেন্ট জার্মেই (PSG) এবং বায়ার্ন মিউনিখ। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ফরাসি জায়েন্টরা। যা কিনা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের ইতিহাসে নতুন রেকর্ড। যদিও এদিন দুই দলই আক্রমণাত্মক মনোভাব নিয়ে ম্যাচে খেলতে নামে।

তবে হ্যারি কেইনের পেনাল্টি গোলে বায়ার্ন শুরুতে এগিয়ে গেলেও পিএসজি এক পর্যায়ে ৫-২ ব্যবধানে অনেকটা পিছিয়ে যায়। তবে বায়ার্ন দ্রুত ঘুরে দাঁড়ায়, এবং ৫-৪ এ নামিয়ে মিউনিখ লেগের বরবার আসে। খেলার শুরুতেই বায়ার্নের আলফনসো ডেভিস গুরুত্বপূর্ণ সেভ করেছিল। কিন্তু পাল্টা লুইস দিয়াজ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বায়ার্ন। তবে গোলরক্ষক সাফোনভকে ভুল পথে পাঠিয়ে বায়ার্নকে এগিয়ে নিয়ে যান হ্যারি কেইন। তিনি রবার্ট লেভানদোভস্কির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বায়ার্নের হয়ে টানা ৫টি নকআউট ম্যাচে গোল করার রেকর্ড গড়তে সক্ষম হন। ২৪ মিনিটে পিএসজি সমতায় ফেরে। উসমান ডেম্বেলে সহজ সুযোগ মিস করার পর খভিচা কভারাস্খেলিয়া দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন। বিরতির ঠিক আগে মাইকেল ওলিসে একক প্রচেষ্টায় বায়ার্নকে সমতায় ফেরান (২-২)। তবে বিরতি পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজির তান্ডব শুরু হয়। কভারাস্খেলিয়া নিজের দ্বিতীয় গোল করেন এবং এর দুই মিনিট পর ডেম্বেলে অসাধারণ শটে ৫-২ ব্যবধানে গোল করে ফেলেন। তবে বায়ার্ন হাল ছাড়ে নি। জোশুয়া কিমিখের ফ্রি-কিক থেকে দায়ো উপামেকানো হেডে গোল করে ব্যবধান কমান।

এরপর লুইস দিয়াজ লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৪। তবে শেষ দিকে সেনি মায়ুলু পিএসজির হয়ে এবং কিমিখ বায়ার্নের হয়ে নিশ্চিত গোলের সুযোগ মিস করে। ১৯৯৪-৯৫ মরশুমে আয়াক্সের কাছে ৫-২ গোলে হারার পর এই প্রথম ইউরোপীয় কোনও দলের দেওয়া ৫ গোল হজম করল বায়ার্ন মিউনিখ।অন্যদিকে, পিএসজি চারবার কোনও এক ম্যাচে ৫ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখাল। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে একটি ম্যাচে সর্বোচ্চ ৭ গোল হয়েছিল, কিন্তু আজ ৯ গোলে গিয়ে ইতিহাস জয় করল ইউরোপীয় এই প্রতিদ্বন্দ্বী দুই দল।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!