নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

মঙ্গলবার (২৮ এপ্রিল) IPL-এ পঞ্জাবকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান। সেই ম্যাচেই নিয়ম ভেঙে এবার বিতর্কে জড়ালেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে আইপিএল। মে-এর শেষে ফাইনাল। মঙ্গলবার (২৮ এপ্রিল) IPL-এ পঞ্জাবকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান। সেই ম্যাচেই নিয়ম ভেঙে এবার বিতর্কে জড়ালেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। তাঁকে সাজঘরে বসে ধূমপান করতে দেখা গিয়েছে। সেই ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়তেই বিতর্ক তুঙ্গে।যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বড়সড় আইনি বিপাকে পড়তে পারেন রিয়ান।

রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে ঘটনাটি ঘটেছে। রাজস্থানের সাজঘর থেকে ক্যামেরাতে ফুটে ওঠে, হাতে একটি যন্ত্র নিয়ে মুখের সামনে ধরে আছেন খেলোয়াড়। ঠিক সেই সময়েই তাঁর মুখের সামনে চলে আসেন যশস্বী জয়স ওয়াল। তিনি সরে যেতেই রিয়ানের মুখ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধারণা, রাজস্থানের অধিনায়ক ই-সিগারেট জাতীয় কিছু সেবন করছিলেন। কিন্তু আইন অনুযায়ী, ই সিগারেট ভারতে নিষিদ্ধ। এটি কেউ দেশে সেবন করলে তাঁর জেল হতে পারে। শুধু তাই নয়, স্টেডিয়ামের সাজঘর-সহ আশেপাশের এলাকায় ধূমপান একেবারে নিষিদ্ধ।

বিশেষ করে ম্যাচ চলাকালী। যদিও কিছু নির্দিষ্ট জায়গায় ধূমপান করা যায়। খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবেই যেকোনও স্টেডিয়ামেই ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে, ই সিগারেট খেলোয়াড়দের সেবন একেবারেই অনুচিত। তাতে তাঁদের স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে। তাই এক সূত্র বলেছে, রিয়ান পরাগের সিগারেট খাওয়ার এই দৃশ্য মনে হয় না বিসিসিআই খুব ভালভাবে নেবে। যদিও বোর্ড বা রাজস্থানের তরফ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিতে পারে। গত ২৮ মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল।

গত বছর বেঙ্গালুরুর চিন্না স্বামী স্টেডিয়ামে RCB-এর জয় অনুষ্ঠানে উদযাপনের সময়ে পদপিষ্টে ১১ জন সমর্থক মারা গিয়েছেন। এ বছর তাঁদের সম্মান জানিয়েই আইপিএল শুরু হয়। এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের