জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এ দুনিয়ায় ভাই সব-ই হয়, সব সত্যি, সব সত্যি, সব সত্যি। বাংলাদেশের নারায়ণগঞ্জে ১৪ থেকে ১৮ বছর বয়সী ছয় কিশোর এমন ঘটনা ঘটিয়েছেন, যা শুনলে আপনার হুঁশ উড়ে যাবে। তাহলে গোটা ঘটনা বলা যাক।

গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচরের ফুল বিক্রেতা সুমনের ১১ বছরের কিশোর ছেলে হোসাইন নিখোঁজ হয়। ছয় দিন পর গত শুক্রবার শিশুটির মরদেহ ফতুল্লা রেললাইন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে যে সব তথ্য হাতে পান পুলিশ আধিকারিকরা, তাতে তাদের ঘুম উবে যায়। শুধুমাত্র ‘জেল খাটার অভিজ্ঞতা’ পাওয়ার কৌতুহল থেকে শিশু হোসাইনকে নৃশংসভাবে খুন করে ১৪ থেকে ১৮ বছর বয়সী ছয় কিশোর। হত্যাকাণ্ডে জড়িত ৬ জনের মধ্যে ৫ জনকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

ওই জবানবন্দি অনুযায়ী, ঘটনার দিন অর্থা‍ৎ ১৮ এপ্রিল  সকালে হোসাইন ওই পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে যায়। পরে সেখানে ছয়জন মিলে হোসাইনকে এলোপাথাড়ি চাকু দিয়ে আঘাত করে খুন করে। পরে নিথর দেহ সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানিয়েছেন, ‘ অভিযুক্তরা সবাই মাদকাসক্ত। তারা জেল খাটলে কেমন লাগে, কেমন অভিজ্ঞতা হয় এই কৌতুহল থেকে কাউকে হত্যার পরিকল্পনা করে। ওই দিনই দুর্ভাগ্যবশত শিশু হোসাইন ওই পথ দিয়ে যাচ্ছিল। খুনের পরে সবাই পালিয়ে যায়। তবে মরদেহের বিষয়ে খোঁজ রাখতে এক কিশোরকে ওই হত্যাকাণ্ডের বিষয়টি জানানো হয়। মরদেহটি উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ প্রথমে ওই কিশোরকে গ্রেফতার করে। এরপর ১৮ বছর বয়সী ওই কিশোর পুলিশকে হত্যার কারণ খোলসা করে। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত ভবনটির একপাশে ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করেছে পুলিশ।’

 

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো