আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গায়ে হলুদের বেশে সিঁদুর দানের আগে ব্যারাকপুরে ভোট দিলেন যুবক

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: সিঁদুর দানের আগে ভোট দান। বুধবার গায়ে হলুদের বেশে ভোট দান করেন ব্যারাকপুরের এক যুবক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন ঠিক হয় ২৯  এপ্রিল।সেই মতোই বুধবার ছিল ভোট গ্রহণ পর্ব । আর ভোটের দিন ও বিবাহের দিন মিলে গিয়েছে একই দিনে। তাই ব্যারাকপুরের বাসিন্দা অরিন্দম ঘোষ সিঁদুর দান করার আগে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। আনন্দপুরী হরিসভা এলাকার বাসিন্দা ৫১ নম্বর বুথের ভোটার অরিন্দম ঘোষ, গায়ে হলুদের বেশেই তিনি ভোট দান করেন।নিজেই স্কুটি চালিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে  ভোট দিয়ে আসেন।

জীবনের চার পাকে বন্ধন হওয়ার আগে নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করে দায়িত্ব পালন করলেন ওই যুবক। এদিন ওই যুবক গায়ে গামছা দিয়ে হলুদ মেখে সাদা ধুতি ও গেঞ্জি পরে ভোট দিতে আসলে অন্যান্য ভোটাররা তাঁকে আগামী নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান। প্রিসাইডিং অফিসার থেকে ভোট কর্মীরা তাকে অগ্রিম শুভেচ্ছা জানান। প্রথম দফার পর বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে বুধবার সকাল থেকেই সাধারণ ভোটারদের ভোটদানকে কেন্দ্র করে ছিল চরম উৎসাহ। পুরুষদের পাশাপাশি মহিলারা সকাল থেকে বুথ মুখী হন।

সকালের দিকে কোন কোন অঞ্চলে বৃষ্টি হলেও মাথায় ছাতা দিয়ে মহিলা থেকে পুরুষ সকলেই সুশৃংখল ভাবে ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করেন। প্রতি ঘন্টায় ঘন্টায় ভোটের হার লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এসআইআরের পর ভোটদানে সাধারণ মানুষের উৎসাহ যে যথেষ্ট বেড়েছে তা দাবি করছেন কমিশনের কর্তারাও। আর সেই উৎসাহের মধ্যে ব্যারাকপুরে গায়ে হলুদ মেখে ধুতি পড়ে ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেল হবু বরকে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

তৃণমূল ১৪২, বিজেপি ১৪৩, বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ