দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

দিনের শেষে মায়ের সঙ্গে ভোট দিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কসবার সারদা অ্যাকাডেমি স্কুলে দুজনে ভোট দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের শেষে মায়ের সঙ্গে ভোট দিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কসবার সারদা অ্যাকাডেমি স্কুলে দুজনে ভোট দিলেন। ভোট দিয়ে বেরিয়ে আগুনে নীল ছাপ দেখিয়ে সাংবাদিকদের ক্যামেরায় ছবিও তুললেন। বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে সকাল থেকেই রাজ্যজুড়ে বুথে বুথে লম্বা লাইন। কড়া নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ভোট দিয়েছেন সকলে। সেই লাইনে দেখা মিলেছে তারকাদেরও। সকাল থেকে প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রচনা বন্দোপাধ্যায়-সহ সকলকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে।

তেমনই এদিন বিকেলে মায়ের সঙ্গে কসবার কেন্দ্রে নজর কাড়লেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর ভোট দিতে বেরিয়েই ছবি তুললেন। তবে এবার যাঁরা SIR-এ নাম বাদ হওয়ার কারণে যাঁরা ভোট দিতে পারলেন না, তাঁদের জন্যে দুঃখ প্রকাশ করেছেন রঞ্জিত মল্লিক। মেয়ে ও স্ত্রীকে নিয়ে গল্ফ ক্লাবে ভোট দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়েই SIR-এ নাম বাদ যাওয়া ভোটারদের জন্যে দুঃখপ্রকাশ করেন তিনি। তাঁর কথায়, ভোট দেওয়া সকলের অধিকার।

বুধবার রাজ্যে মোট ১৪২ আসনে ভোট হয়েছে। সাত জেলায় ভোটগ্রহণ চলেছে। বুধবার মোট সাতটি জেলায় ভোটগ্রহণ। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান। দ্বিতীয় দফার ভোটের অন‍্যতম নজরকাড়া কেন্দ্র ছিল ভবানীপুর। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অন্যদিকে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, পুলক রায়, অরূপ রায়, সিদ্দিকুল্লা চৌধুরীর মতো মন্ত্রীদের কেন্দ্রেও ভোট ছিল আজ। তবে মোটের উপর নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হলেও কিছু কিছু জায়গায় অশান্তি দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় চরম অশান্তি হয়েছে। সেই সব জায়গায় আবারও ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন কমিশনের সিইও।

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু