উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, উদয়নারায়পুর: ভোটের শেষলগ্নে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার কুরিট গ্রাম। অভিযোগ, ওই গ্রামের বুধবার দুপুরে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ ওই বৃদ্ধের ছেলের। ২৪৫ নম্বর বুথ বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়েছিলেন বছর ৮০-এর প্রৌঢ় পূর্ণচন্দ্র দলুই। তিনি হাঁটতে পারেন না, তাই তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ছেলে। কিন্তু বুথের ভিতর ঢুকতে গিয়েই ঘটে বিপত্তি। বৃদ্ধ বাবার সঙ্গে বুথের ভিতরে ছেলে যেতে চাওয়ায় কেন্দ্রীয় বাহিনী আপত্তি জানায়। বচসার মাঝেই কেন্দ্রীয় বাহিনীর (Central Force) এক জওয়ান তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ। সেই ধাক্কাতেই পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান পূর্ণচন্দ্র। এরপর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধের মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের পরিবার ওই বুথে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

আরও পডুন: ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

মৃত বৃদ্ধের ছেলের স্পষ্ট দাবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অতর্কিতে তার বাবা এবং তাকে ধাক্কা না মারলে এই ঘটনা ঘটত না। তার বৃদ্ধ বাবা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হন। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তীব্র নিন্দা জানিয়ে গোটা বিষয়টি নিয়ে এক্সে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিবি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত সেনায় পরিণত হয়েছে। এরা লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা।’

যদিও গোটা ঘটনার পিছনে কেন্দ্রীয় বাহিনীর কোনও হাত ছিল না বলেই সাফাই নির্বাচন কমিশনের। আধা সামরিক বাহিনীকে আড়াল করে কমিশনের বার্তা, পূর্ণচন্দ্র দলুই নামে হাওড়ার ওই বাসিন্দা এদিন ভোট দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভোট শান্তিপূর্ণভাবেই চলেছে বলেও উল্লেখ করেছেন অবজার্ভার। যদিও মৃতের ছেলের অভিযোগ, গোটা ঘটনার জন্যই দায়ী কেন্দ্রীয় বাহিনী। এই বিষয়ে উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজার অভিযোগ, সেনা জওয়ান রীতিমতো ওই বৃদ্ধকে ধাক্কা দেন। আর সেই সময়ে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। এরপর সেই বৃদ্ধকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাড়হিম ঘটনা হাওড়ায়! সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …