আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ জগন্নাথধামের বর্ষপূর্তি, এলাহি আয়োজনে শুরু অনুষ্ঠান, কী থাকছে দিঘায়?‌

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৫ সালের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হয়েছিল দিঘার জগন্নাথধাম। আর এই ২০২৬ সালের এপ্রিলের শেষে তার প্রথম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। ইতিমধ্যেই এই মন্দিরে ১.৩৩ কোটির বেশি ভক্ত ও দর্শনার্থী এসেছেন। মন্দিরে বিশেষ পুজো ও উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে জগন্নাথ দেবের ব্রহ্মোৎসবও চলছে। আজ, বৃহস্পতিবার দিঘার জগন্নাথধামে থাকছে এলাহি আয়োজন। অক্ষয় তৃতীয়ার মতোই আজও সাড়ম্বরে বর্ষপূর্তি অনুষ্ঠিত হচ্ছে এই ধামে।

ঠিক কী ঘটছে দিঘায়?‌ তিথি মেনে জগন্নাথধামের বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তারিখ অনুযায়ী বর্ষপূর্তিতেও এলাহি আয়োজন শুরু হয়েছে জগন্নাথধামে। সকালে মঙ্গলারতি দিয়ে শুরু হয় আচারবিধি। ১০৮ তীর্থক্ষেত্রের জল দিয়ে অভিষেক পর্বে সকল দেব–দেবীকে পরানো হয় নতুন পোশাক। আর অর্পণ করা হয় ৫৬ ভোগ। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল থেকেই নামগানের জন্য ইসকন থেকে বহু বিদেশি ভক্ত ইতিমধ্যেই দিঘা জগন্নাথধামে পৌঁছে গিয়েছেন। সকাল থেকেই চলছে কীর্তন। আর পাশাপাশি মন্দিরের মধ্যেই হতে চলেছে শাস্ত্রীয় নৃত্যের আয়োজন।

এলাহি ব্যবস্থায় কী কী থাকছে?‌ রঙিন আলোতে সাজিয়ে তোলা হয়েছে গোটা জগন্নাথধাম। বিশেষ বর্ষপূর্তিতে সকল ভক্তের জন্য প্রভু জগন্নাথের প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। বিধানসভা নির্বাচনের জন্য দিঘায় অন্যান্য সময়ের তুলনায় কিছুটা হলেও পর্যটক সংখ্যা কম আছে। তবে জগন্নাথধামের বর্ষপূর্তিতে নিজেদের সাক্ষী রাখতে বুধবার থেকেই দূর–দূরান্তের পর্যটকরা ভিড় জমিয়েছেন দিঘায়। রোজ দুপুর ১টা থেকে মন্দির বন্ধ থাকলেও আজ ভক্তদের ভিড়ের কথা মাথায় রেখে সারাদিন খোলা রয়েছে মন্দির। এই বর্ষপূর্তির বিশেষ দিনের ভোগ তৈরিতে ইতিমধ্যেই হাত লাগিয়েছেন ইসকনের বহু বিদেশি ভক্ত।

আর কী জানা যাচ্ছে?‌ আজ দুপুর এবং রাতেও বিশেষ ভোগ অর্পণ করা হবে প্রভু জগন্নাথকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খুলে গিয়েছিল দিঘার জগন্নাথধামের দরজা। সেই কথা মাথায় রেখেই মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই এলাহি আয়োজন করা হয়েছে। বিশেষ এই দিনের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে দিঘা জগন্নাথধাম ট্রাস্ট সদস্য রাধারমণ দাস বলেন, ‘‌আমরা অক্ষয় তৃতীয়ায় বর্ষপূর্তি পালন করেছি। তবে এবার ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী বৃহস্পতিবার জগন্নাথধামের বর্ষপূর্তি হচ্ছে। তাই এদিনও বিশেষভাবে বর্ষপূর্তি পালন হচ্ছে। সকাল থেকে বিশেষ পুজোপাঠের পাশাপাশি চলছে নামগানের আসর। শাস্ত্রীয় নৃত্যের আয়োজনও করা হয়েছে।’‌

Published by:

Share Link:

More Releted News:

নতুন বাড়িতে কাটানো হল না রাত, গঙ্গা জল-মাটি আনতে গিয়ে সলিল সমাধি ২ বোনের

গরমে নাজেহাল জনজীবন, টানা সাতদিন বিদ্যুতের দেখা নেই এই গ্রামে…

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

হাতির হানায় মৃত্যু জলপাইগুড়ির যুবকের, শুঁড়ে তুলে আছাড় মারতেই ভবলীলা সাঙ্গ

মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ