ভুট্টা খেতে উদ্ধার বৃদ্ধের নলিকাটা দেহ! খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিদি: ভুট্টা খেতে উদ্ধার হল বৃদ্ধের দেহ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নলিকাটা দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ ধারলো অস্ত্র দিয়ে নলি কেটে খুন করা হয়েছে বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যাক্তির নাম শ্রীপতি বণিক (৬৫)। তিনি ধরমপুরের হাট ডুবকল এলাকার বাসিন্দা। মৃতের পরিবার জানিয়েছে, রাতে নিজের ঘরেই ছিলেন তিনি শ্রীপতি। পরে আর দেখা যায়নি তাঁকে। অনেক খোঁজাখুঁজির পর ভুট্টা খেতে বৃদ্ধের নলিকাটা দেহ দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।

অন্যদিকে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাঁদের দাবি, গলার নলি কেটে খুন করা হয়েছে। তবে কি কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সব খতিয়ে দেখছে পুলিশ। কথা বলা হচ্ছে মৃতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে। বৃদ্ধ বাড়ি থেকে বেরলেন কেন, কে বা কারা তাঁকে ডেকে নিয়ে গেল? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

বুধবার (২৯ এপ্রিল) কোচবিহারের মাথাভাঙ্গায় দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় ব্যাপক শোরগোল ছড়ায়। জানা গিয়েছে, নিহতদের নাম রহিমউদ্দিন বস্তাদার (৬০) ও তাঁর স্ত্রী আসিয়া বিবি (৫০)। দু’জনকেই গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই জোড়া খুনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে ধন্দে পুলিশ।

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!