আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ISC-তে প্রথম হয়েছেন বাংলার মেয়ে অনুষ্কা, প্রাপ্ত নম্বর ৪০০

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : ভোট কাটতেই প্রকাশিত হয়েছে ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফল। দুই ক্ষেত্রেই পাশের হার ছাড়িয়েছে ৯৯ শতাংশ। গতবছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। ISC তে প্রথম স্থান অর্জন করেছে বাংলার মেয়ে অনুষ্কা ঘোষ। 

জানা গিয়েছে, পানিহাটির বাসিন্দা অনুষ্কার প্রাপ্ত নম্বর ৪০০ তে ৪০০। সেন্ট জেভিয়ার্সের ছাত্রী অনুষ্কা। ফলাফল ভালো হবে আশা করেছিল সে। প্রথম হওয়ার খবরে অত্যন্ত আনন্দিত অনুষ্কা। এদিন সকালে রেজাল্ট বের হওয়ার পরেই ওয়েবসাইটে নিজের ফল দেখেছে সে। প্রথম হওয়ার খবরে অত্যন্ত খুশি অনুষ্কা। 

দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে বৃহস্পতিবার ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। নির্ধারিত সময়ের অনেক আগেই ফল প্রকাশ হওয়ায় স্বস্তি পেয়েছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকরা। এবার ফলাফলে পাশের হার যেমন উজ্জ্বল, তেমনই সময়মতো ফল ঘোষণার এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন মহলে। 

জানা গিয়েছে ICSE পরীক্ষায় পাশের হার এবার ৯৯.১৮ শতাংশ। মোট ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন। ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ, আর ছাত্রীদের ক্ষেত্রে তা ৯৯.৪৬ শতাংশ। মেয়েরাই এগিয়ে রয়েছে পাশের হারে।  ISC পরীক্ষাতেও উজ্জ্বল সাফল্য সামনে এসেছে। এই ক্ষেত্রে পাশের হার ৯৯.১৩ শতাংশ। মোট ১ লক্ষ ০২ হাজার ৪১৪ পরীক্ষার্থী পাশ করেছেন। ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ, ত্যুর ছাত্রীদের ৯৯.৪৮ শতাংশ। এই ক্ষেত্রেও মেয়েরাই এগিয়ে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি ৯৯.৮৭ শতাংশ সাফল্য নিয়ে শীর্ষে রয়েছে এই পরীক্ষাতে। 

Published by:

Share Link:

More Releted News:

হাওড়ার বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

রাজ্যে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে? এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন

নতুন বাড়িতে কাটানো হল না রাত, গঙ্গা জল-মাটি আনতে গিয়ে সলিল সমাধি ২ বোনের

গরমে নাজেহাল জনজীবন, টানা সাতদিন বিদ্যুতের দেখা নেই এই গ্রামে…

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ