আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাওড়ার একাধিক বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সম্পন্ন হয়েছে চলতি বছরের বিধানসভা নির্বাচন। ৪ মে হবে ফল ঘোষণা। কে কটি আসন পাবে, তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে সব মহলেই। রাজনৈতিক দলগুলোও অঙ্ক কষতে ব্যস্ত। বালি, উত্তর হাওড়া, শিবপুরের একাধিক বহুতলে থাকেন বহু অবাঙালি। এই ভোটাররাই বড় ফ্যাক্টর বিজেপির কাছে। আদৌ তারা এই অবাঙালি ভোটারদের পক্ষে আনতে পেরেছে কিনা তাই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

দ্বিতীয় দফায় নির্বাচন হয়েছে হাওড়াতে। বালি, উত্তর হাওড়া, শিবপুরের একাধিক বহুতল থেকে ভোট দিতে নেমেছিলেন আবাসিকরা। তবে সূত্রের খবর, এদের একটা অংশ গেরুয়া শিবিরের উপর ক্ষুব্ধ। তাঁদের সঙ্গে কথা বললেই জানা যায়, বিজেপির ওপর বিরক্ত তাঁরা। ভোটের দিন এই অবাঙালি ভোটারদের ওপরে অনেকটাই ভরসা করেছিল বিজেপি। কিন্তু এখন তাঁদের কপালেই চিন্তার ভাঁজ। আদৌ কি অবাঙালিদের মন জয় করতে পেরেছে তাঁরা?  মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন অনেক ভোটার। প্রথম থেকে বিজেপি অভিযোগ জানাচ্ছিল, উত্তর হাওড়া, বালি, শিবপুর এবং মধ্য হাওড়ায় আবাসনের ভোটারদের ভোট দিতে দেওয়া হয় না। সকাল থেকে আবাসনের বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির দাবি করেছে, ওই সকল আবাসনে সকলেই পদ্ম শিবিরের ভোটার। তাই তাঁদের ভোট দিতে দেয় না শাসক দল তৃণমূল।

এই নির্বাচনে আবাসনগুলোতে বুথ করা হয়েছে। যেখানে বুথ হয়নি, সেই আবাসনের আবাসিকদের ভোটের ব্যবস্থা করেছে কমিশন। তাঁদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আবাসনের গেটে। এরফলে অনেকেই এবার ভোট দিয়েছেন। এদের ভোট নিজেদের পক্ষে টানতে সকাল থেকে চেষ্টার কসুর করেনি বিজেপি। বারবার তাঁদের কাছে গিয়ে কিছু বলার চেষ্টা করেছেন বিজেপির নেতারা। অনেকের কাছে ফোনও গিয়েছে। মগজ ধোলাইয়ের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু ফল দেখা গিয়েছে উল্টো। কোনো কথা বলতেই রাজি হননি এই অবাঙালি ভোটাররা।

 

Published by:

Share Link:

More Releted News:

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

রাজ্যে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে? এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ