টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটের রাতে রেকর্ড বৃষ্টিতে ভিজেছে কলকাতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে কয়েকদিন ধরে কোচবিহারে ঝড়বৃষ্টি চলছে। এবার সেই লাগাতার বর্ষণের জেরে ভাঙল ফাঁসিরঘাটের অস্থায়ী সেতু। টানা বৃষ্টিতে তোর্ষা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে এই বিপত্তি ঘটেছে। যার জেরে কার্যত সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ।

জানা গিয়েছে, বুধবার (২৯ এপ্রিল) রাতের ভারী বৃষ্টিতে সেতুটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেসে যায়। ফলে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে সেখানে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় সাধারণ মানুষকে প্রায় ১৫-১৮ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। যার জেরে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

এই অস্থায়ী সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেসে গিয়েছে। ফলে বাধ্য হয়ে তাঁদের ঘুরপথে যেতে হয়। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘সেতু ভেঙে যাওয়ায় প্রায় ১৭-১৮ কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে। তাই এখানে একটি স্থায়ী সেতু হলে খুবই ভাল হয়। সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।‘

টানা বৃষ্টি ও দমকা ঝড়ে ভুট্টা ও ধানের খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠজুড়ে হেলে পড়েছে পাকা ধান, নষ্ট হওয়ার পথে ভুট্টা। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে চরম হতাশায় পড়েছেন কৃষকরা। অনেক কৃষক বাধ্য হয়ে সময়ের আগেই ধান কাটছেন। কোথাও আবার ঝড়ে ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে ফলন কমে যাওয়ার পাশাপাশি বাজারে কম দামে ফসল বিক্রি করতে হচ্ছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?