‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে হম্বিতম্বি দেখেছিল বাংলার মানুষ। টাকার পাহাড় সবার সামনে নিয়ে এসে সকলকে চমকে দিয়েছিলেন। নতুন রাজনৈতিক দল খুলেছিলেন। এমনকী বাবরি মসজিদ গড়ে তুলবেন বলে দেশ–বিদেশ থেকে লোকজন ডেকে এনেছিলেন। এলাহি বিরিয়ানি খানার আয়োজন করেছিলেন। আর এবারের বিধানসভা নির্বাচনে তিনিই হবেন কিং মেকার এমন দাবিও করেছিলেন। কিন্তু নির্বাচনের আগেই দেখা যায়, দলের বেশিরভাগ প্রার্থীই তাঁকে ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। হ্যাঁ, তিনি হুমায়ুন কবীর। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। নিজে নওদা এবং রেজিনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন হুমায়ুন কবীর। আর এখন মান–কূল সব খুইয়ে এই দুই আসন থেকেই বিপুল ভোটে জয় পাবেন বলে আত্মবিশ্বাস দেখান তিনি। আর নওদা রাখলেও রেজিনগর থেকে পদত্যাগ করবেন বলে জানিয়ে দিলেন হুমায়ুন। এই দাবিকেই এখন হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে বিরোধীরা।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুনের ছলচাতুরি স্টিং অপারেশনের মাধ্যমে সামনে চলে আসে। আর তাতে চরম বিড়ম্বনায় পড়ে যান তিনি। আর তখন থেকেই তাঁকে কেউ বিশ্বাস করতে চাইছিলেন না। তার জন্যই হুমায়ুনের ডান হাত, বাঁ হাত—সবাই ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই পরিস্থিতিতে প্রথমে ওই ভিডিও এআই দিয়ে বানানো বলে দাবি করেন। পরে বলেন, ওটা পুরনো ভিডিও। আর সব শেষে মামলা করবেন কলকাতা হাইকোর্টে বলেও দাবি করেন। তারপর সব চুপচাপ। বিধানসভা নির্বাচনের দিন দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় হুমায়ুন কবীরকে। শুনতে হয় ‘চোর’ স্লোগান। প্রবল বিক্ষোভের মুখে পড়ে একটা সময় রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন হুমায়ুন।

অন্যদিকে যিনি এবার সরকার গঠনের ক্ষেত্রে কিং মেকার হবেন বলে দাবি করেছিলেন তিনি আজ, বৃহস্পতিবার দাবি করেছেন, নওদা এবং রেজিনগর আসন থেকে জিতবেন। অর্থাৎ দুটি আসন থেকেই জিতবেন। সুতরাং গোটা বাংলার কিং মেকার থেকে সরাসরি দুটি আসনে নেমে এসেছেন। এবার হুমায়ুন কবীর বলেন, ‘নওদা এবং রেজিনগরে দু’জায়গা থেকেই জিতছি। তবে রেজিনগর থেকে পদত্যাগ করব। লোকসভা পর্যন্ত নওদায় থাকব। এরপর বহরমপুর থেকে লোকসভায় দাঁড়াবো।’‌ হঠাৎ এমন অদ্ভূত দাবি করার জেরে হুমায়ুনকে নিয়ে সকলেই হাসছেন।

তাছাড়া তাঁর দলের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে। কারণ বেশিরভাগ নেতা থেকে প্রার্থী হুমায়ুনের সংস্রব ত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান শেখ পাল্টা বলেন, ‘‌গাছে কাঠাল গোঁফে তেল। আগে ফল ঘোষণা হোক তারপর ও বিধায়ক হওয়ার স্বপ্ন দেখুক। নওদায় ওর জামানত জব্দ হবে। লোকসভা নির্বাচন তো অনেক দূরের কথা। ফল ঘোষণার পর ও লজ্জায় রাজনীতি থেকে অবসর নিতে বাধ্য হবে।’‌ এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপিও। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের খোঁচা, ‘‌হুমায়ুন নওদা ও রেজিনগরে দুই কেন্দ্রে পরাজিত হবে। আসলে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই পাগলের প্রলাপ বোকছে।’‌

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?