নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই মিটেছে বঙ্গে দুই দফার ভোট। কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সেই অর্থে বড় কিছু ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারে রেকর্ড ভোট পড়েছে বাংলায়। অনেকেই বলছেন বঙ্গে শান্তিপূর্ণ ভোট হওয়ার নেপথ্যে রয়েছে কমিশনের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত। চলতি ভোটে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বা আধাসেনা মোতায়েন করেছিল কমিশন। জানা গিয়েছে, রাজ্যে আধাসেনা পা দেওয়ার পরেই কমিশন তাদের স্পষ্ট বার্তা দিয়েছিল কোনও পরিস্থিতিতেই বন্দুক থেকে গুলি যেন না চলে। তাহলে অশান্তি হলে আটকানোর উপায়? সেই সমাধানও করে দিয়েছে কমিশন। জানিয়ে দিয়েছিল পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ব্যবহার করা যাবে লাঠি। সদ্য সমাপ্ত হওয়া নির্বাচনে পরিস্থিতি সামাল দিতে ১ লক্ষ লাঠি তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে। 

২০২১ সালের নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে অশান্তি রুখতে গুলি চালিয়েছিল বাহিনী। সেই গুলিতে নিহত হন সাধারণ ভোটাররা। সেখান থেকেই শিক্ষা নিতে এবারে সতর্ক হয়েছে কমিশন। তাই কড়া বার্তা দেওয়া হয়েছিল গুলির বলে যেন কড়া দাওয়াই হিসেবে লাঠি ব্যবহার করা হয়। লাঠির ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে ‌কারণ এর ব্যবহার অধিক কার্যকরী এবং কম প্রাণঘাতী। কমিশনের এক কর্তা জানিয়েছেন দুই দফায় লাঠি ব্যবহার করেই এসেছে সাফল্য। যে জায়গাগুলিতে অশান্তি হয়েছে সেখানে লাঠির ব্যবহার করেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে খুব ভালোভাবে। 

আরও পড়ুনঃ তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

জানিয়ে রাখা ভালো, সদ্য সমাপ্ত নির্বাচনে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কমিশন সিআরপিএফ,  বিএসএফ, এসএসবি,‌ আইটিবিপির মতো ইউনিটের আধাসেনা জওয়ানদের নিয়োগ করেছে। এদের সময় সিআরপিএফের জওয়ানরা লাঠি নিয়ে অশান্তি রুখতে সিদ্ধহস্ত। তবে সেই প্রশিক্ষণ ছিল না বিএসএফ এবং এসএসবির জাওয়ানদের । তাই তাদের জন্য  প্রায় ৭৫ হাজার লাঠির অর্ডার দেওয়া হয় ভিন রাজ্যে।  ভোটের আগে অল্প কয়েকদিনের প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি করা হয়েছে বলেও জানা গিয়েছে।  কমিশনের ওই কর্তা জানিয়েছেন লাঠি ব্যবহার করেই আধাসেনা ছোটখাটো অশান্তি রুখে দিয়েছে। 

 

 

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না নববধূর, তারপর……

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর