তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ধু্ন্ধুমার কাণ্ড। তৃণমূলের অভিযোগ দলীয় কর্মীদের স্ট্রং রুমের সামনে থেকে সরিয়ে দিয়ে ভিতরে কারচুপি চলছে। সন্দেহজনক গতিবিধি চলছে। সেই দাবি তুলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় বসেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা ও কুণাল ঘোষ। পাল্টা সেখানে বিজেপি কর্মীদের নিয়ে পৌঁছন পদ্ম পার্টির নেতা তাপস রায় ও সন্তোষ পাঠক। দুর্যোগের রাতেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র বচসা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। যার ফলে জখম হন সাংবাদিকরা। এমনটাই অভিযোগ। যদিও এরকম কোনও ঘটনা ঘটেনি বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি স্ট্রং রুম সুরক্ষিত। কোনও স্ট্রং রুম খোলা হয়নি। তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। 

আরও পডুন: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

কমিশন আরও জানিয়েছে, সমস্ত প্রার্থীদের সামনেই বন্ধ করা হয়েছে স্ট্রং রুমটি। শেষ স্ট্রং রুমটি আজ, বৃহস্পতিবার ভোরে বন্ধ করা হয়েছে। তারপরে আর খোলা হয়নি। ইভিএম যেখানে রয়েছে তার বাইরে পোস্টাল ব্যালট রাখার জন্য একই চত্বরের ভিতরে একটি পৃথক স্ট্রং রুম স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রে ভোটকর্মীদের দেওয়া বিধানসভা কেন্দ্রভিত্তিক ব্যালট এবং ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম (ETBPS)-এর মাধ্যমে প্রাপ্ত ব্যালটগুলো রাখা হয়েছে। স্ট্রং রুম এলাকার করিডরে বিকেল ৪টায় এই ব্যালটগুলো পৃথকীকরণের কাজ শুরু হয়, এবং এই প্রক্রিয়াটি সম্পর্কে সকল পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কাজটি করছিলেন নির্দিষ্ট জোনের দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা। 

বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছতে পারেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উত্তর কলকাতার সাতটি বিধানসভার স্ট্রং রুম রয়েছে। সেখানে ইভিএম রাখা আছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই ইভিএম সুরক্ষিত নয়। নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি ইভিএম কারচুপি করছে বলে অভিযোগ করে তৃণমূল। স্ট্রং রুমে বহিরাগতরা ঢুকেছে বলে ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করে ঘাসফুল শিবির। তারপরেই শুরু হয় উত্তেজনা। 

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল