দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেন্দ্রের পদ্মশ্রী সন্ধ্যাদিকে ধাক্কা দিয়েছিল: মমতা

নিজস্ব প্রতিনিধি: তারিখটা ২৫ জানুয়ারি, কেন্দ্রের তরফে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা হয় শিল্পীর নাম। তারপরেই স্বরাষ্ট্রদফতরের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে ফোন করলে তিনি জানিয়ে দেন এই সম্মান তিনি নেবেন না। তাঁর পরিবারের তরফেও জানিয়ে দেওয়া হয় এই বয়সে এসে পদ্মশ্রী দেওয়া মানে অসম্মান, তাই তিনি ফিরিয়ে দিয়েছেন। যার পাল্টা বারবার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৭ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সময় পদ্মশ্রী নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা।

বুধবার কোচবিহার থেকেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের কথা বলতে গিয়ে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা। তিনি জানিয়েছেন, ‘পদ্মশ্রী এখন হতশ্রীতে পরিণত হয়েছে। পদ্মশ্রী সম্মানকে শ্রদ্ধা করি তার একটা মাহাত্ম্য রয়েছে। কিন্তু কাকে কোনটা দিতে হয় সেই বোধ নেই কেন্দ্রের সরকারের। সন্ধ্যাদি আমার কাছের মানুষ বড় আপন। উনি ভারতরত্ন পাওয়ার যোগ্য, কিন্তু এই বয়সে এসে পদ্মশ্রী দেওয়া হচ্ছে ওনাকে। আরও কত বড় বড় সম্মান ছিল তা দেওয়া হল না। শেষ বয়সে সেটাই ধাক্কা দিয়েছে সন্ধ্যাদিকে। এটা করা ঠিক হয়নি। সন্ধ্যাদির জন্যই কোচবিহারের অনুষ্ঠান কাটছাঁট করে এখনই কলকাতা ফিরে যাব। ওনাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ও গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাব।’

Published by:

Share Link:

More Releted News:

LIVE

শিলিগুড়ি বিধানসভার ২৬/৩১ নম্বর বুথে ইভিএম সমস্যা

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ