পুঁটি মাছের কমলা রঙে পরিবর্তনের ছোঁয়া! কী বলছে পদ্ম শিবির?

Share:

নিজস্ব প্রতিনিধি : কে আসবে বাংলার মসনেদে?  পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? চারদিকে এখন এই নিয়েই চলছে তরজা। একপক্ষ বলছে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। অপরপক্ষের দাবি, বাংলার মানুষ তাঁদেরকেই ক্ষমতায় আনবে। চারদিকে এখন শুধুই সবুজ আর গেরুয়া ঝড়। বাজারেও লেগেছে তার ছোঁয়া। মাছের গায়ের রঙে বদল। পুঁটি মাছের রং বদলে পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছে বিজেপি।

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। বালুরঘাটের তহবাজারে গিয়েছিলেন তিনি। হাঠাৎ তাঁর চোখে পড়ে পুঁটি মাছ। কিন্তু তাঁর গায়ে কমলা আভা। সেই ছবি তুলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘নতুন অভিজ্ঞতা। পুঁটি মাছে রং বদলে গেরুয়া পরিবর্তনের ছোঁয়া।’ এই ক্ষেত্রে মৎস্যজীবীদের দাবি,  প্রতিবছর এই সময়ে পুঁটি মাছের গায়ের রং পরিবর্তন হয়। এটা নতুন বিষয় নয়।

সরকার এ বার বিজেপিরই হবেই। সোমবার সকাল থেকেই গোটা বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে যাবে।’ কিন্তু এই বিষয়টিকে আষাঢ়ে গল্প বলে মন্তব্য করেছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। তিনি বলেছেন, আবহাওয়ার ওপরে সমস্ত কিছুর বদল হয়। মাঝের রং থেকে সব্জির । সবকিছুরই বদল ঘটে। ৪ মে আবার মা মাটি মানুষের সরকার তৈরি হবে। তার ইঙ্গিত মিলে গিয়েছে।

মাছের রং পরিবর্তন নিয়ে রাজনৈতিক কচকচানির মধ্যে ঢুকতে চাননি মৎস্যজীবীরা। তাঁরা বলেছেন, চৈত্র মাসে পুঁটি মাছের রং কমলা হয়। তার কারণ এই সময় মাছের পেটে ডিম আসে। সেই ডিমের কারণেই মাছের গায়ের রং কমলা হয়। এটা কোনও অস্বাভাবিক বিষয় নয়। প্রতি বছরই নির্দিষ্ট সময়ে এই রং বদল হয়। এবার ভোট বলে তার জন্য রং হয়েছে এমন বিষয় উড়িয়ে দিচ্ছে মৎসজীবীরাই।

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫