আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস অশ্লীলভাবে স্পর্শ করে হাসতে হাসতে বেরিয়ে গেলেন খোদ পুলিশ কনস্টেবল, ভাইরাল ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি জেলার ‘জুডিও’তে। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এবং উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ‘যাঁরা রক্ষক, তাঁরাই ভক্ষক’, এমনসব মন্তব্যের ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গিয়েছে, পাধুয়া থানায় কর্মরত একজন হেড কনস্টেবল খাকি পোশাকেই ‘জুডিও’ শপিং মলে প্রবেশ করে মহিলাদের অন্তর্বাস বিভাগে অশালীন আচরণ করছেন।

 

একটি অন্তর্বাস অশ্লীলভাবে ছুঁয়ে হাসছেন। ভিডিওটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে নেটমহলে। তবে প্রাথমিকভাবে, পুলিশ বিভাগ স্পষ্ট করেছে যে, অভিযুক্ত কর্মচারী তাঁর পরিবারের সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন। কিন্তু মলে তাঁর কীর্তি কেউ দেখে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে। তবে তদন্তে আরও বিস্ফোরক অভিযোগ ওঠে। পুলিশ জানতে পারে যে, ২৬ এপ্রিল হোম গার্ড নিয়োগ পরীক্ষার সময় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পাদুয়া থানার পাঁচজন পুলিশ কর্মকর্তা কর্মরত অবস্থাতেই শপিং মলে গিয়েছিলেন। ভিডিও টি ভাইরাল হওয়ার পর তাঁদের ফাঁকিবাজি প্রকাশ্যে আসে।

তাঁদের কর্তব্যে চরম অবহেলা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত পুলিশ কনস্টেবল কেন মহিলাদের অন্তর্বাস অশ্লীলভাবে স্পর্শ করার সাহস দেখিয়েছিলেন, তা নিয়ে তাঁর কৈফিয়ত চাওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার খ্যাতি গার্গ এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। পাঁচজন পুলিশ সদস্যকেই সাময়িকভাবে বরখাস্ত করেছেন। পুলিশের মিডিয়া সেল তাঁদের দফতরের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই পদক্ষেপের বিষয়ে তথ্য জানিয়েছে। তবে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এই বিষয়ে গণমাধ্যমে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। এই ঘটনাটি পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব ও আচরণ নিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ