কালবৈশাখীর দাপটে সব শেষ! নারকেল গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলছে ঝড়বৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগে একাধিক এলাকায় দেখা গিয়েছে ক্ষয়ক্ষতির ছবি। এই আবহে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঝড়ের মধ্যে টিউশন থেকে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে গাছ পড়ে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রীর। জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অঙ্কিতা কয়াল (১৫)। জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় আব্দালপুর গ্রামে টিউশন পড়ে বন্ধুদের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল সে। তখন হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে অঙ্কিতার সঙ্গে থাকা অন্যান্য বন্ধুরা অপেক্ষা করলেও গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার তাড়ায় অঙ্কিতা একাই বাড়ির উদ্দেশে রওনা দেয়। মাঝ রাস্তায় ঝড়ের দাপটে একটি নারকেল গাছ তার উপর ভেঙে পড়ে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

গতকালই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির মধ্যে ভয়াবহ বজ্রপাতে প্রাণ হারায় একই পরিবারের দুই সদস্য। জানা গিয়েছে, মৃতরা হল সম্পর্কে দুই ভাই। মৃতদের নাম শাহাবুদ্দিন মন্ডল (৬০) এবং লিটন মন্ডল (৩৮)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার অন্তর্গত মাধবপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের