আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

iPhone ডিজাইনে বড় চমক,  ম্যাগসেফ বাদ দেওয়ার ভাবনায় Apple

নিজস্ব প্রতিনিধিঃ iPhone-এর ভবিষ্যৎ ডিজাইনে বড় বদল! স্মার্টফোনের জগতে Apple বরাবরই ট্রেন্ডসেটার। কখনও হেডফোন জ্যাক সরিয়ে, কখনও চার্জারের অ্যাডাপ্টার বাদ দিয়ে  প্রযুক্তির ব্যবহারে নতুন দিশা দেখিয়েছে কুপার্টিনোর  এই সংস্থা। এবার জল্পনার কেন্দ্রে Apple-এর আরেক জনপ্রিয় ফিচার  ম্যাগসেফ । বাজারে জোর গুঞ্জন, ভবিষ্যতের iPhone মডেল থেকে ম্যাগনেটিক চার্জিং ও অ্যাকসেসরি সাপোর্টের এই প্রযুক্তি সরিয়ে দেওয়ার কথা ভাবছে সংস্থা। যদিও Apple এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবু এই সম্ভাবনাই টেক মহলে তুমুল আলোচনা তৈরি করেছে।২০২০ সালে iPhone 12 সিরিজের সঙ্গে   ম্যাগসেফ-এর প্রত্যাবর্তন হয় এক নতুন রূপে।ম্যাকবুকে ব্যবহৃত চার্জিং কানেক্টরের নাম ধার নিয়ে iPhone-এ ম্যাগসেফ  হয়ে ওঠে এক আলাদা ইকোসিস্টেম। ফোনের পিছনে বসানো ম্যাগনেটিক রিংয়ের সাহায্যে চার্জার নিখুঁতভাবে ফোনের সঙ্গে যুক্ত হয়, ফলে ওয়্যারলেস চার্জিং হয় আরও কার্যকর। শুধু চার্জিং নয় ম্যাগসেফ ওয়ালেট , ম্যাগনেটিক ব্যাটারি ব্যাকআপ , কার মাউন্ট , স্ট্যান্ড , ট্রাইপড সহ অসংখ্য অ্যাকসেসরি এই প্রযুক্তিকে কেন্দ্র করে জনপ্রিয় হয়ে উঠেছে।

 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে,  এর পিছনে মূল কারণ হতে পারে  ইন্টারনাল স্পেস ম্যানেজমেন্ট। স্মার্টফোন যত পাতলা হচ্ছে, ভিতরে প্রতিটি মিলিমিটার জায়গার গুরুত্ব তত বাড়ছে। ম্যাগসেফ -এর জন্য প্রয়োজনীয় ম্যাগনেটিক কয়েল, রিং এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার ফোনের ভিতরে উল্লেখযোগ্য জায়গা দখল করে। Apple যদি এই অংশ সরিয়ে দেয়, তাহলে সেই জায়গায় আরও বড় ব্যাটারি, উন্নত কুলিং সিস্টেম, নতুন সেন্সর বা ভিন্ন ধরনের হার্ডওয়্যার যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে। বিশেষত Apple-এর ভবিষ্যৎতে সম্পূর্ণ পোর্টলেস ফোনের পরিকল্পনার সঙ্গে এই সিদ্ধান্তের যোগ থাকতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।আরও একটি দিক রয়েছে Qi2  ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড,  বর্তমানে ম্যাগসেফ এর মূল প্রযুক্তি আন্তর্জাতিক Qi2 স্ট্যান্ডার্ডের অংশ হয়ে উঠেছে। অর্থাৎ ম্যাগসেফ   ব্র্যান্ড না থাকলেও ভবিষ্যতের iPhone-এ একই ধরনের ম্যাগনেটিক অ্যালাইনমেন্টভিত্তিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি অন্য নামে বা নতুন রূপে ফিরে আসতে পারে। সেক্ষেত্রে Apple হয়তো পুরনো ব্র্যান্ডিং সরিয়ে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ প্রযুক্তি আনতে চাইছে।

তবে ম্যাগসেফ  প্রযুক্তি  সরিয়ে দেওয়া এত সহজ নয়। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বিলিয়ন ডলারের অ্যাকসেসরি বাজার। তৃতীয় পক্ষের নির্মাতারা ম্যাগসেফ  অ্যাকসেসরি  ডিভাইস তৈরি করে বিশাল ব্যবসা গড়ে তুলেছে। ফলে ম্যাগসেফ  বিদায় নিলে অ্যাকসেসরি নির্মাতাদের নতুন করে ডিজাইন ভাবতে হবে, আর ব্যবহারকারীদেরও বদলাতে হবে অভ্যাস।Apple  সংস্থা যখন কোনও ফিচার বাদ দেয়, তার জায়গায় সাধারণত আরও বড় কিছু  প্রযুক্তি নিয়ে আসে। হেডফোন জ্যাকের জায়গায়  এয়ারপড, লাইটিং পোর্টের -এর জায়গায় USB-C  পরিবর্তনের সঙ্গে নতুন বাজারও তৈরি করেছে Apple। তাই ম্যাগসেফ   নিয়ে এই গুঞ্জন সত্যি হলে, সেটি হয়তো শুধুই একটি ফিচারের বিদায় নয়; বরং iPhone প্রযুক্তির পরবর্তী অধ্যায়ের সূচনা হতে পারে, নাকি নতুন অবতারে ফিরবে ম্যাগসেফ সেই উত্তর লুকিয়ে ভবিষ্যতের iPhone –এর নতুন মডেলে

Published by:

Share Link:

More Releted News:

সার্ভিক্যাল ক্যানসার রুখতে এগোচ্ছে উন্নত দেশ, পিছিয়ে উন্নয়নশীল বিশ্ব

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

‘কিং কোবরা’র সঙ্গে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

১৫ হাজারের মধ্যে সেরা ৫টি 5G ফোন, মধ্যবিত্ত ক্রেতাদের কাছে নতুন বিকল্প

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

৪০ ডিগ্রির গরম থেকে মুক্তি পেতে ফ্যান ব্যবহার? সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ