আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:  কাটল শনির দশা। পরপর দুটি ম্যাচে হারের পর অবশেষে এল সাফল্য।  রাজস্থানকে হারিয়ে সহজ জয় ছিনিয়ে নিল দিল্লি।   শুক্রবার (১মে) দিল্লির বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নেহাত কম রান তোলেনি রাজস্থান। ধ্রুব জুরেল ও রিয়ান পরাগের চওড়া ব্যাটে ভর করে ২২৫ রান তোলে রাজস্থান। ২২৬ রান তাড়া  করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলে দিল্লি। দিল্লির দুই ওপেনার কে এল রাহুল ও পাথুম নিশঙ্কার তাণ্ডবে হাসতে হাসতে সহজ জয় ছিনিয়ে নেয় অক্ষর প্যাটেলে দল। দুই ওপেনার করেছেন অর্ধশতরান। দিল্লি ১০ ওভারে পার করে ১০০ রানের গণ্ডি। 

এদিন খেলতে নেমেই ঝড় তোলেন দিল্লির দুই ওপেনার পাথুম নিশঙ্কা ও কে এল রাহুল। ৩৩ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন পাথুম নিশঙ্কা । তাঁকে আউট করেন রবীন্দ্র জাদেজা। নিশঙ্কা আউট হওয়ার পর চালিয়ে খেলে রাহুলকে  সঙ্গ দিয়েছেন  নীতীশ রানা। ১৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।  রানাকে ফিরিয়েছেন তুষার দেশপাণ্ডে।   কাছাকাছি গিয়েও শতরান হাতছাড়া হয়েছে রাহুলের। ৪০ বলে ৭৫ রান করতে ফিরতে হয়েছে রাহুলকে। জোফ্রার বলে আউট হন রাহুল। মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে ট্রিস্টান স্টাবস এবং আশুতোষ শর্মা অপরাজিত থেকে ৫ বল হাতে রেখেই  ম্যাচটি শেষ করেন। 

 সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। মিচেল স্টার্কের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল (৬)। যার দিকে রাজস্থানের দর্শকরা হা-পিত্যেশ করে তাকিয়েছিলেন সেই বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (৪) পরের ওভারে কাইল জেমিসনের বলে ক্লিন বোল্ড হয়ে যান। ১২ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে রাজস্থান। শেষ পর্যন্ত তৃতীয় উইকেটে জুটি বেঁধে ধ্রুব জুরেল ও অধিনায়ক রিয়ান পরাগ ওই ধাক্কা অনেকটা সামাল দেন। দুজনে পাল্টা মারের পথে হাঁটেন। পাওয়ার প্লে শেষে রাজস্থানের রান দাঁড়ায় ২ উইকেটে ৫৬। মারমুখী মেজাজে খেলে ৩২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন রাজস্থান অধিনায়ক। ১০.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান।

একসময়ে ধ্রব জুরেল ও রিয়ান পরাগকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। চাপে পড়ে যায় দিল্লি।  তবে ১২তম ওভারে বল করতে এসে ধ্রুবকে (৩০ বলে ৪২) ফিরিয়ে দিয়ে ১০২ রানের পার্টনারশিপ ভাঙেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। এর পর রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিয়ে যান রিয়ান। ১৭তম ওভারে বল করতে এসে রাজস্থানকে জোড়া ধাক্কা দেন স্টার্ক। দ্বিতীয় বলে ফেরান জাদেজাকে (১৪ বলে ২০)। ভেঙে যায় ৫৩ রানের জুটি। একা কুম্ভ হয়ে রাজস্থানকে শক্ত ভিতের উপরে দাঁড় করানো রিয়ান পরাগকে (৫০ বলে ৯০) সাজঘরে ফেরান চতুর্থ বলে। দুরন্ত খেলেও শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় রাজস্থান অধিনায়ককে। এর পর ডোনোভান ফেরেইরা ও শুভম দুবে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারের প্রথম বলেই শুভম দুবেকে (৬) ফিরিয়ে জুটি ভাঙেন টি নটরাজন। তবে ডোনোভান ফেরেইরার বিধ্বংসী ইনিংসের (১৪ বলে অপরাজিত ৪৭) দৌলতে শেষ পর্যন্ত ২২৫ রানে পৌঁছায় রাজস্থান। দিল্লির হয়ে মিচেল স্টার্ক চার ওভারে ৪০ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ