ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ভুয়ো টিকিট দেখিয়ে মালদা মেডিক্যালের ওয়ার্ডের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের উল্টে মারধর করার অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। নিরাপত্তা রক্ষীদের মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৪ নিরাপত্তা কর্মী জখম হন। এক মহিলা নিরাপত্তা কর্মী মালদা মেডিক্যালে চিকিৎসাধীন (Malda Hospital)। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ৫ মহিলার বিরুদ্ধে অভিযোগ। এদিকে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার সময় মালদা মেডিক্যালের পুলিশ ক্যাম্পে জানানোর পরও কোনও পুলিশ কর্মীর দেখা পাওয়া যায় নি।

এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ নিরাপত্তা কর্মীরাই। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধের দিকে মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগে। জানা গেছে, ইংরেজবাজার(Englishbazar) শহরের মহেষমাটি এলাকায় বাড়ি অভিযুক্তদের। তাঁদের এক শিশু ভর্তি রয়েছে মাতৃমার ৪ তলায়। এদিন গেট পাশ দেখিয়ে একে একে ৩ মহিলা ভেতরে প্রবেশ করতে গেলে অতিরিক্ত একজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করেন এক নিরাপত্তা রক্ষী দেবাশিষ মণ্ডল।

তাঁর টিকিকটি নিয়ে নেওয়া হলে তখন অন্য অভিযুক্তরা এসে প্রথমে দেবাশিষের ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে অন্যান্য নিরাপত্তা কর্মীরা ছুটে এলে তাঁদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সঙ্গীতা মণ্ডল(Sangita Mandal) নামে এক মহিলা নিরাপত্তা কর্মী চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাতৃমা বিভাগে। এই ঘটনায় নিরাপত্তা রক্ষীরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকে।এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালের বাইরে পুলিশি নজরদারি আরো জোরদার করা হবে এই প্রতিশ্রুতি পাওয়ার পর নিরাপত্তার বিক্ষোভ তুলে নেয়।

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল