আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তোলাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মোমিনপুরের ‘ত্রাস’ সানির মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: একবালপুরে তোলাবাজি প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে পকসো মামলায় ফাঁসানোর হুমকি ‘ত্রাস’ সানির(Sunny)। তোলাবাজরা ২৮ লাখ টাকা তোলা চায় এক ব্যবসায়ির ছেলের কাছে। তোলাবাজরা দফায় দফায় টাকা দেওয়ার প্রস্তাব দেয়। ওই যুবক এই ঘটনার প্রতিবাদ করেন। এখানেই বিপত্তি। তোলাবাজদের এবার হুমকি ২৮ লাখ টাকা দিতে হবে। না হলে নাবালিকাকে ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। মিথ্যা মামলা করে গ্রেফতার করানো হবে। বন্দর এলাকার একবালপুর সংলগ্ন মমিনপুরের ওই যুবক দুষ্কৃতীদের দ্বারা এইভাবেই ব্ল্যাকমেলিং হতে শুরু করেন। এরপর ওই যুবক ভয় পেয়ে আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য হন। কিন্তু বাড়ির লোকেরা তাকে কোনভাবে প্রাণে বাঁচায়।

এরপর ওই পরিবারের পক্ষ থেকে একবালপুর থানায় এই সমস্ত ঘটনা জানিয়ে মোমিমপুর এলাকার ‘ত্রাস’ ‘সানি’ এবং তার সংগীতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একবালপুর থানা (Ekbalpur P.S.)এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর যার বিরুদ্ধে এই অভিযোগ সে এলাকার ‘ত্রাস’ আব্দুল কাদির ওরফে সানি। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছি এপ্রিল মাসের প্রথম থেকে সানি ও তার সঙ্গীরা ২৮ লাখ টাকা তোলা চাইছিলেন এক ব্যবসায়ীর কাছে। কিন্তু তিনি কিছুতেই টাকা দেবেন না বলে জানিয়ে দেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে সানি ও তার সঙ্গীরা। তখন তাকে ভয় দেখানো শুরু হয়।

মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই ব্যবসায়ী ভয়ে ও আতঙ্কে জেল যেতে হবে মিথ্যা অপবাদে এর জন্য একাধিক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনায় সানির পাশাপাশি তার আর কোন কোন সঙ্গী যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ওই ব্যবসায়ীর মোবাইল ফোনের তথ্য ঘেঁটে পুলিশ মমিনপুরের ‘ত্রাস ‘সানি সহ বাকি দুষ্কৃতিদের অতি দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

হতে চেয়েছিলেন ‘অজয় পাল শর্মা’, চেয়ার চলে গেলে কালীঘাট থানার ওসি’র

তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড?

গণনার কাজের সঙ্গে যুক্ত কর্মীদের মুচলেকা দিতে হবে, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ