আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড?

Adhir
ani

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেসই বাংলায় ক্ষমতাতে আসছে, প্রয়োজনে সমর্থন করবে দল, এমনই স্পষ্ট বার্তা দিলেন কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম আহমেদ মীর। যদিও তাঁকে কার্যত পাত্তাই দিলেন না বহরমপুরের ‘রবিনহুড’ অধীর রঞ্জন চৌধুরী। গুলাম আহমেদ মীর পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক। তাঁর কথাতে অধীরের পাত্তা না দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কী ভোটের পর দলবদলের পথে বহরমপুরের প্রাক্তন সাংসদ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

আরও পডুন: তোলাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মোমিনপুরের ‘ত্রাস’ সানির মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, তদন্তে পুলিশ

গুলাম আহমেদ মীর বলেছেন, ‘রাজ্যে ফের তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। প্রয়োজন পড়লে সরকার গঠন করতে কংগ্রেস তৃণমূলকে সমর্থনও করতে পারে। বিজেপি নেতাকর্মীদের বাড়ির মহিলারাও তৃণমূলকে ভোট দিয়েছেন। মনে রাখতে হবে রাজ্যে মোট ভোটারের ৫০ শতাংশ মহিলা, যাঁদের মধ্যে অন্তত ৬০ শতাংশ ভোট তৃণমূল পাবে। এক্সিট পোলের উল্টো ফল হবে।’ যদিও কংগ্রেসের জাতীয় স্তরের নেতার বক্তব্যের সঙ্গে একমত নন অধীর। তিনি এই বিষয়ে জানিয়েছেন, ‘ফালতু কথা বলেছেন। এটা বাংলার কংগ্রেস কর্মীদের কথা নয়। কে কোথা থেকে কী বলছেন তার দায়িত্ব আমার নয়। আমরা এসব ফালতু কথার ধার ধারি না, জবাবও দিই না। আমাদের ঠকতে হয় কারণ আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয় না। বুথে এজেন্ট বসে থাকলে তৃণমূলের লোকজন বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয় দেখান। তৃণমূলের থেকে লুটপাট কে বেশি জানে তা আমার জানা নেই। তৃণমূলের থেকে বেশি লুটপাট, ছ্যাচরামি আর কে করতে পারে? তাই তাদের সমর্থন করার কথাই নেই।’

এখন রাজনৈতিক মহলের প্রশ্ন, কংগ্রেসের কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলেন সেটার পিছনে নিশ্চই দলের হাইকম্যান্ডের মত রয়েছে। সেটাকে কীভাবে উপেক্ষা করেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী? তাহলে কোনও অন্য চিন্তাভাবনা রয়েছে তাঁর। প্রশ্ন রাজনৈতিক মহলে। অধীরের দাবি, গুলাম আহমেদ মীর বাংলার নেতা নন, তাই তিনি এটা বলেছেন।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

ভোট মিটতেই ভোলবদল,  শর্তসাপেক্ষে তৃণমূলের সঙ্গে সন্ধি করবেন হুমায়ুন?

হতে চেয়েছিলেন ‘অজয় পাল শর্মা’, চেয়ার চলে গেলে কালীঘাট থানার ওসি’র

বকখালি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ