বকখালি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর পথদুর্ঘটনা। কাকদ্বীপ আশ্রম মোড়ে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল একটি প্রাইভেট গাড়ি। এই ঘটনায় চালক ও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, আহত দুই ব্যক্তির নাম তাপস পাহাড়ি ও সৌভিক সংগ্রাম।

জানা গিয়েছে, বকখালির দিকে যাওয়ার পথে একটি লরিকে পাশ কাটাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারায় ওই গাড়ির চালক। এরপর রাস্তার পাশে একটি গার্ডরেলে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় দুই জন। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করেছে এবং আহত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে এই দুর্ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।

একই দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে সিঙ্গুরে। দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। তারপর আবার এক বালি বোঝাই গাড়ি সজোরে ধাক্কা মারে একটি চলন্ত গাড়ির পেছনে। এরপর ঘটে যায় বড় বিপত্তি। আগুন লেগে ঝলসে মৃত্যু হয় গাড়ি চালকের। ঘটনায় আহত আরও একজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে তিনি চিকিৎসাধীন। জাতীয় সড়কে এই ঘটনার জেরে থমকে যায় যান চলাচল। শনিবার (২ মে) ভোরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনী মুখী লেনে।

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের