আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

নিজস্ব প্রতিনিধি: প্রিয়জনকে হারানোর যন্ত্রণা সহজ নয়! তবে অনেকেই সেই স্মৃতিকে জীবন্ত রাখতে খুঁজে নেন ভিন্ন পথ। কেউ ছবি আঁকেন, কেউ স্মৃতিচিহ্ন আগলে রাখেন, আবার কেউ তৈরি করেন এমন কিছু, যা প্রতিদিন হারিয়ে যাওয়া মানুষটির উপস্থিতি অনুভব করায়। আমেরিকার ডেনভার শহরে এক মহিলার সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিজের মৃত বোনকে স্মরণ করতে তিনি এমন এক উপায় বেছে নিয়েছেন, যা একদিকে আবেগঘন, অন্যদিকে অত্যন্ত ব্যতিক্রমী।

ডেনভারের বাসিন্দা ৪৩ বছর বয়সী এরিন মেরেলি তাঁর বোনের শেষ ইচ্ছাকে সম্মান জানাতে এক অভিনব পদক্ষেপ নিয়েছেন। বোনের মৃত্যুর পর তিনি তাঁর হাড়ের অংশ ব্যবহার করে একটি উইন্ড চাইম তৈরি করান, যা এখন তাঁর বাড়ির বারান্দায় ঝুলছে। বিষয়টি অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও এর পেছনে রয়েছে গভীর আবেগ এবং ব্যক্তিগত স্মৃতির যোগ।

আরও পড়ুন: টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

এরিনের বোন শিল্প ও সৃজনশীলতার প্রতি গভীর অনুরাগী ছিলেন। জীবনের শেষ সময়ে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, মৃত্যুর পর তাঁর হাড় দিয়ে যেন একটি নীল রঙের উইন্ড চাইম তৈরি করা হয়। সেই ইচ্ছা পূরণ করতেই এরিন বিশেষ একটি পদ্ধতির সাহায্য নেন। এই প্রক্রিয়াটির নাম অ্যালকালাইন হাইড্রোলাইসিস, যা জলভিত্তিক শবদাহ পদ্ধতি হিসেবে পরিচিত। এতে জল ও বিশেষ রাসায়নিক উপাদান ব্যবহার করে দেহকে ধীরে ধীরে ভেঙে ফেলা হয়। পরবর্তীতে অবশিষ্ট হাড় শুকিয়ে গুঁড়ো করা হয়। সেই গুঁড়ো ব্যবহার করে একজন শিল্পীর মাধ্যমে তৈরি করা হয় বিশেষ উইন্ড চাইম।

বোনের পছন্দ অনুযায়ী সেটিকে হালকা নীল রঙে সাজানো হয়। বাতাসে দুলে যখন সেই উইন্ড চাইমে শব্দ হয়, এরিনের মনে হয় তাঁর বোন যেন এখনও কাছেই আছেন। তাঁর মতে, এটি শুধু একটি স্মৃতিচিহ্ন নয়, বরং প্রিয়জনকে অনুভব করার একটি মাধ্যম। প্রিয়জনদের মৃত্যুর পর কীভাবে শোক কাটিয়ে উঠবেন এরিন সেটি নিয়েই গবেষণা করেন। তিনি বিশ্বাস করেন, মানুষ চাইলে নিজেদের অনুভূতি ও সম্পর্কের ভিত্তিতে প্রিয়জনকে স্মরণ করার নতুন পথ খুঁজে নিতে পারে। তাঁর এই উদ্যোগ সেই ভাবনাকেই নতুনভাবে সামনে এনেছে।

Published by:

Share Link:

More Releted News:

রেইন রেভ পার্টিতে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা তরুণীর, তারপর যা ঘটল…

গরমে একঘেয়ে দইয়ের লস্যির বদলে ট্রাই করুন টক-মিষ্টি আনারসের শরবত

ফেলে দেওয়ার আগে ভাবুন! তরমুজের খোসা আর বীজেও লুকিয়ে আছে স্বাস্থ্যের গোপন চাবিকাঠি

রবিবারের মেনুতে রাখুন গরমে হালকা অথচ সুস্বাদু রান্না কুমড়ো পাতায় চিংড়ির ভাপা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

২০০ টাকার কমে Jio রিচার্জ প্ল্যান ও Hotstar সুবিধা! জানুন কোন প্ল্যানে কী আছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ