আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: হিংসা হতে পারে। এই সম্ভাবনার তথ্য পাওয়ার পর কলকাতা পুলিশ শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার কিছু অংশে আজ ৩ মে থেকে ৬০ দিনের জন্য ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে এই কথা জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের ভোটগণনা ৪ মে। আর তার আগেই এই নির্দেশ জারি করা হল। গত ২৯ এপ্রিল শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। তারপর সিল করা ইভিএম সংরক্ষিত করা হয়েএ ‘স্ট্রংরুম’–গুলিতে। এই পরিস্থিতিতে স্বচ্ছতার অভাব এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগ উঠতেই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর কলকাতার দুটি গণনা কেন্দ্রে ব্যাপক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। আর তা থেকেই এমন সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

এদিকে কলকাতা পুলিশের ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘‌বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়া গিয়েছে যে, বউবাজার ও হেয়ার স্ট্রিট থানা এলাকা এবং হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ড জোনে হিংসা বিক্ষোভ প্রদর্শনের আশঙ্কা রয়েছে। যার ফলে শান্তি ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে এবং আইনভঙ্গের ঘটনা ঘটতে পারে।’‌ শুধু তাই নয়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ সালের ১৬৩ ধারার আইন উল্লেখ করে এতে আরও বলা হয়েছে যে, কর্তৃপক্ষ এই অভিমত পোষণ করে যে, কোনও প্রকার বিশৃঙ্খলা প্রতিরোধ করার স্বার্থে জনসমাবেশ সীমিত করতে হবে।

অন্যদিকে এই বিধিনিষেধগুলি আজ ৩ মে থেকে ১ জুলাই, ২০২৬ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আর এই নির্দেশিকায় নির্দিষ্ট এলাকাগুলিতে সমাবেশ, মিছিল অথবা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে গণনা পর্যবেক্ষক এবং কাউন্টিং এজেন্ট প্রস্তুত করতে শুরু করেছে। ভোট নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে হয়েছে। কোনও হিংসা হয়নি। নির্বাচনের ফলাফলের পরও একইরকম শান্তি যাতে থাকে তাই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

এছাড়া এই নির্দেশে আরও কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। এই নির্দেশের আওতায় থাকছে, পাঁচ বা ততোধিক ব্যক্তির যে কোনও বেআইনি সমাবেশ, লাঠি কিংবা ‘যে কোনও প্রাণঘাতী বা অন্যান্য বিপজ্জনক অস্ত্র’ বহন এবং শান্তি বা যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন যে কোনও কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। কড়া প্রহরা রাখতে বলা হয়েছে। তবে কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী গোটা বাংলাতেই থাকবে। তারপরও কলকাতা পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। যদি গোপন সূত্রে কোন খবর এসেছে তা সম্পূর্ণ খোলসা করা হয়নি।

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….