বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে দীর্ঘ ২৫ বছরের কেরিয়ার। অসংখ্য প্রশংসিত চরিত্রে দর্শকের মন জয় করেছেন কঙ্কণা সেন শর্মা। কিন্তু এতদিন ইন্ডাস্ট্রিতে কাটানোর পর এবার বড় বাজেটের ছবিতে মহিলা চরিত্রের গুরুত্ব নিয়ে সরব হলেন অভিনেত্রী। তাঁর দাবি, সময় বদলালেও বলিউডের বড় প্রযোজনায় নারীদের জায়গা আজও সীমিত। 

বলিউডের তথাকথিত বাণিজ্যিক ছবির ভিড়ে বরাবরই আলাদা ধাঁচের অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্কণা সেন শর্মা। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাতেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। সম্প্রতি অনুরাগ বসুর নতুন ছবি মেট্রো… ইন দিনো-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। আর সেই আবহেই ইন্ডাস্ট্রির ভিতরের বাস্তবতা নিয়ে খোলামেলা মন্তব্য করলেন কঙ্কণা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বর্তমানে ছোট বাজেটের ছবি এবং ওটিটি প্ল্যাটফর্মে নারীদের জন্য অনেক বেশি শক্তিশালী, জটিল ও বাস্তবধর্মী চরিত্র লেখা হচ্ছে। সেখানে গল্প ও চিত্রনাট্যই প্রধান হয়ে উঠছে। কিন্তু বড় বাজেটের ছবির ক্ষেত্রে ছবিটা এখনও অন্যরকম।

কঙ্কণার কথায়, “যদি আপনি টাকার দিকে তাকান, তাহলে আসল ছবিটা বুঝবেন। যেসব ছবি বিশাল বাজেটে তৈরি হয়, সেখানে এখনও পুরুষ নায়ককেই ‘লার্জার দ্যান লাইফ’ করে দেখানো হয়।” অভিনেত্রীর মতে, বিপুল অর্থ বিনিয়োগের ছবিগুলো এখনও পুরুষকেন্দ্রিক ভাবনার বাইরে পুরোপুরি বেরোতে পারেনি। তিনি আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্মের উত্থান অনেক অভিনেত্রীর কাছে নতুন সুযোগ তৈরি করেছে। এখন মহিলা পুলিশ অফিসার, খলনায়িকা বা ধূসর চরিত্রেও অভিনেত্রীদের দেখা যাচ্ছে। তবে তাঁর পর্যবেক্ষণ, এই ধরনের জটিল চরিত্রে তুলনায় বয়সে বড় অভিনেত্রীদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও কঙ্কণার মতে, প্রতি বছরই কিছু ব্যতিক্রমী কাজ হয়, যেখানে নারীদের সমান গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সেই সংখ্যা এখনও খুবই সীমিত।

আরও পড়ুন: ৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

এদিকে খুব শীঘ্রই কঙ্কণাকে দেখা যাবে নতুন সিরিজ ওয়েলকাম টু খোয়া মহল-এ। শুধু অভিনয়ই নয়, এই সিরিজের অন্যতম নির্মাতাও তিনি। জয়দীপ সরকারের সঙ্গে যৌথভাবে তৈরি এই সিরিজে থাকবে রাজকীয় পরিবার, উত্তরাধিকার এবং পারিবারিক হোটেল ঘিরে রহস্যময় গল্প। সিরিজে থাকছেন অদিতি রাও হায়দারি ও বরুণ সোবতির মতো তারকারাও। বড় পর্দার লিঙ্গ বৈষম্য নিয়ে প্রশ্ন তুললেও কঙ্কণা আবারও বুঝিয়ে দিলেন, ভালো কাজের জন্য বড় বাজেট নয়, বড় ভাবনাই আসল।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫